Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বিজয় দিবস’ উপলক্ষে ব্রুকলীন বিএনপির আলোচনা : জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগারের নিন্দা

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: December 12, 2017 | 10:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘মধ্যপ্রাচ্যে জিয়া পরিবারের কোন সম্পদের অস্তিত্ব নেই। সামনের নির্বাচনে বেগম খালেদা জিয়ার ইমেজকে প্রশ্নবিদ্ধ করতেই এমন আজগুবি তথ্য প্রচার করছে ক্ষমতাসীনরা। এমন অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদেরকেও রুখে দাঁড়াতে হবে’-এমন আহবান জানান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক প্রধান সমন্বয়কারি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট।

১১ ডিসেম্বর সোমবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীন বিএনপির উদ্যোগে ‘বিজয় দিবস’ উপলক্ষে বাংলাদেশের রাজনীতি নিয়ে খোলামেলা আলোচনা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ স¤্রাট আরো বলেন, ‘আবারো ভোটারবিহীন নির্বাচনের চেষ্টা চালাচ্ছে আওয়ামী-বাকশালীরা। কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদে উজ্জীবিত প্রবাসীরা তা হতে দেবে না। প্রবাস থেকেই ক্ষমতাসীন সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত জোরদার করা হবে।’বাংলাদেশী অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে গ্রীণহাউজ রেস্টুরেন্টের এ আলোচনায় সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি।সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক নূরনবী কর্তৃক পবিত্র কোরআন থেকে পাঠের পর ব্রুকলীন বিএনপির উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাও করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, ব্রুকলীন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর, সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদি ফোরামের সভাপতি গোলাম মোহাম্মদ এবং সেক্রেটারি এস এম ফেরদৌস, বিএনপি নেতা মার্শাল মুরাদ প্রমুখ।

গিয়াস আহমেদ বলেছেন, ‘অপকর্মের প্লালা অনেক ভারী হওয়ায় শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা বিএনপির বিরুদ্ধে লাগাতার অপপ্রচার শুরু করেছে। কিন্তু কোনটিই ভোটের হিসাবে হেরফের করতে পারবে না।’মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, ‘সামনের নির্বাচনে বিএনপি-জোটের বিজয় নিশ্চিতকল্পে নিজ নিজ এলাকার সাথে এখন থেকেই যোগাযোগ বাড়াতে হবে।’

আলহাজ্ব বাবরউদ্দিন বলেন, ‘১/১১ পরবর্তী সময়ের তথাকথিত কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন রচিত হয়েছিল এই নিউইয়র্ক থেকে। ঠিক তারই পুনরাবৃত্তি ঘটিয়ে শেখ হাসিনার সরকারকেও হঠাতে হবে গণতান্ত্রিক পন্থায়।’
এম এ বাতিন বলেন, ‘বাংলাদেশকে গণতন্ত্রে প্রত্যাবর্তনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন সরকার গঠনের বিকল্প নেই। এবারের বিজয় দিবসে সে সংকল্পই গ্রহণ করতে হবে প্রতিটি প্রবাসীকে।’ দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV