Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিটটেক কনসাল্টিং কর্প এর বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব : প্রবাসীদের অডজব থেকে নিষ্কৃতি দিতে কাজ করছে

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: January 16, 2017 | 1:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসীদের অডজব থেকে নিষ্কৃতি দিতে নিরলস কাজ করে যাচ্ছে বিটটেক কনসাল্টিং কর্প। মার্কিন জব মার্কেটে প্রবাসীদের যোগ্য করে তুলতে সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিউইয়র্কের অন্যতম আইটি প্রতিষ্ঠান বিটটেক কনসাল্টিং কর্প এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে এসব কথা বলেন বক্তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১৪ জানুয়ারী শনিবার রাতে ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে প্রতিষ্ঠানটি আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
বিটটেক কনসাল্টিং কর্প এর প্রেসিডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী আসাদ্জ্জুামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-সাবেক শিক্ষার্থীরা ছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মো. এন মজুমদার মাস্টার অব ল, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, মোহাম্মদ আলী, পিযুস কর্মকার, মারুফ মোর্শেদ, ইমতিয়াজ চৌধুরী, ইমারান প্রমুখ।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, তুষার সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে র‌্যাফেল ড্র বিজয়িদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বিটটেক কনসাল্টিং কর্প এর কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র প্রবাসীদের অডজব থেকে নিষ্কৃতি দিতে নিরলস কাজ করছে বিটটেক কনসাল্টিং কর্প। যুক্তরাষ্ট্রের জব মার্কেটে নিজেদের যোগ্য করে তুলতে সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তারা জানান, এজন্য প্রয়োজন দৃঢ়তা, আত্মবিশ্বাস আর সংকল্প। দরকার সঠিক এবং উপযুক্ত প্রশিক্ষণ। যুক্তরাষ্ট্র প্রবাসীদের অনেকে দেশ থেকে ভাল পড়াশুনা করে এসেও অড জব করছেন। তাদের জন্য এক অনন্য প্রতিষ্ঠান বিটটেক কনসাল্টিং কর্প। এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং এর মাধ্যমে ভাল জব নিয়ে বার্ষিক ৬০ হাজার থেকে ১২৫ হাজার ডলার বা ততোর্ধ আয় করা সম্ভব। যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণ বাংলাদেশিরা তাদের অড জব (ট্যাক্সি চালক, দোকানের কর্মী, হোটেল বয় ইত্যাদি) থেকে যা মজুরি পান তার চেয়ে অনেকগুণ বেশি। এই কাজ অনেক বেশি সম্মানজনকও।
বিটটেক কনসাল্টিং কর্প এর কর্মকর্তারা জানান, ব্রঙ্কসে প্রথম ও একমাত্র বাংলাদেশী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বিটটেক কনসাল্টিং কর্প। ১১৪৪ জেরেগা এভিনিউর ২০২ স্যুইটে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকি পালন করলেও এরই মধ্যে এই সেন্টার এগিয়ে গেছে অনেক দূর। স্বপ্ন গড়ার এক কারিগরি প্রতিষ্ঠান এটি। তথ্য প্রযুক্তি খাতে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় আইটি প্রফেশনাল তৈরির প্রয়াসে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ব্যাপক চাহিদা সম্পন্ন আইটিতে উচ্চতর পদের জন্য বাংলাদেশীদের যোগ্য করে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত বহু সংখ্যক ছাত্র-ছাত্রীকে আইটি ট্রেনিং দিয়ে জব প্লেসমেন্ট করেছে। তারা সফলতার সাথে চাকরী করে যাচ্ছেন নানা নামীদামী প্রতিষ্ঠানে। বার্ষিক আয় ৬০ হাজার থেকে ১৬০ হাজার ডলার পর্যন্ত।
তারা বলেন, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমিউনিটির কল্যানে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমেরিকান ড্রিম বাস্তব রূপ দিতে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা। এখানে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা।
বিটটেক কনসাল্টিং কর্প এর কর্মকর্তারা জানান, হাতে-কলমে শিখিয়ে আইটি এক্সপার্ট করে গড়ে তুলছে প্রতিষ্ঠানটি। এখানে প্রশিক্ষণ শেষ করেই দক্ষকর্মী হয়ে ওঠেন। যার ফলে প্রশিক্ষণার্থীরা ভালো চাকরি পেয়ে যাচ্ছেন। কাজ পেয়ে যাচ্ছেন মোটা বেতনের। এ প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ওপর প্রশিক্ষন নিয়ে বহুসংখ্যক প্রবাসী বাংলাদেশী যুক্তরাষ্টের জনপ্রিয় প্রতিষ্ঠান এনবিসি, এইচপি, ইএসপিএন, চেজ ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস, নাসা, আইবিএম, বারনস এন্ড নোবেল, ভেরাইজনো, সনি, টার্গেট, ক্যাবেল ভিশন, মার্বেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। এখানে বাংলাদেশি ছাড়াও অন্য দেশের অভিবাসীরাও এ প্রশিক্ষণ নিয়ে তাদের স্বপ্নের চাকরি খুঁজে নিচ্ছেন।
সাবেক শিক্ষার্থীরা (বর্তমানে মোটা বেতনে চাকুরিরত) বলেন, বিটটেক কনসাল্টিং কর্প থেকে সঠিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিয়ে আমরা এখন সফল। বিটটেকে কোর্স না করলে বুঝতাম না। বেশ ক’জন সাবেক শিক্ষার্থী তাদের সফলতার গল্প তুলে ধরেন অনুষ্ঠানে। আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিটেটেক এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শারিমন কাজী।
বিটটেক কনসাল্টিং কর্প এর কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারী মাসে তাদের তিনটি ব্যাচ শুরু হবে। ৪ ফেব্রুয়ারী : সপ্তাহে প্রতি শনি ও রবিবার একটি ব্যাচে সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত, ৪ ফেব্রুয়ারী : সপ্তাহে প্রতি শনি ও রবিবার একটি ব্যাচে বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এবং ৭ ফেব্রুয়ারী থেকে সপ্তাহে প্রতি শনি ও রবিবার আরেকটি ব্যাচে সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। স্বল্প টিউশন ফিতে এ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার সুযোগ থাকছে শিক্ষার্থীদের। আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা। বিটটেক কনসাল্টিং কর্প, ফোন : ৩৪৭-২৮১-৮২৫৮, ৯১৭-৫৬৫-২৬৬০, ৩৪৭-৪৪৬-৯৫৭৫ এবং ৯১৭-৩৪৯-৫৯৪৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV