নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ বরণ : প্রবাসে বাংলা সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নতুন বছর ১৪২৪ বরণ করে নিলেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে বাংলা সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরার প্রত্যয়ে বিভিন্ন সংগঠন স্থানীয় সময় শুক্রবার উদযাপন করে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল বৈশাখী র্যালি, পান্তা-ইলিশ ভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘বাংলা নববর্ষ ১৪২৪’কে বরণের সবচেয়ে বড় উৎসবটি হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্কিং লটসহ সুপরিসর মিলনায়তনে। বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি বাংলা নববর্ষ উদযাপন করে এখানে। এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় বের করা হয় বৈশাখী র্যালি। বাঙালি পোশাকে নানান সাজে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা র্যালিতে অংশ নেন। র্যালির সবার হাতে ছিল রঙ-বেরঙের ফেস্টুন ও প্লাকার্ড। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলের পার্কিং লটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বৈশাখী মেলাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি বিভিন্ন পণ্য দিয়ে পসরা সাজায় স্টলগুলো। বিকেল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। চমত্কার আবহাওয়ার কারণে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে ভিড় করেন মেলা প্রাঙ্গণে। সন্ধ্যার পর তিল ধারণের ঠাঁই ছিল না অনুষ্ঠানস্থলে।
সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈশাখী উৎসবের জন্যে গঠিত সাব-কমিটির আহবায়ক আব্দুল খায়ের মিয়া, সদস্য-সচিব আজাদ বাকির, প্রধান সমন্বয়কারি সৈয়দ এম কে জামান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভ’ইয়া, সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায়, গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, স্কুল শিক্ষা সম্পাদক আহসান হাবীব, নির্বাহী সদস্য ফারহানা চৌধুরী, সাদী মিন্টুসহ সকলেই বৈশাখী পোষাকে মঞ্চে উঠলে মিলনায়তনে
উপস্থিত সকলে প্রাণঢালা অভিনন্দন জানান। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর প্রবাসের বিশিষ্ট শিল্পীরা ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে উপস্থিত সকলে বৈশাখে হারিয়ে যান। ঢাকা থেকে আসা জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া
পারভিন, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, বাপ্পী সোম, রোকসানা মির্জা, রানু নেওয়াজ প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সুর-ছন্দ, সুর বাহার ও বাফা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
বৈশাখ বরণের আরেকটি অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট কাদের মিয়া উপস্থিত সকলকে বৈশাখী শুভেচ্ছা জ্ঞাপনের সময় অনুরোধ জানান বাংলাদেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার। ‘একাত্তরের চেতনায় আবারো ঐক্যবদ্ধ হবার সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলার পরিক্রমাকে ত্বরান্বিত করতে’-উল্লেখ করেন কাদের
মিয়া। এখানেও বিভিন্ন ধরনের ভর্তা, পিঠা, পান্তা-ইলিশসহ বাঙালি-খাদ্য পরিবেশন করা হয় সকলের মধ্যে। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নজরুল ইসলাম বাবুল, মোবস্বির মিয়া, মোহাম্মদ হানিফ, লুৎফুল করিম, রেফায়েতউল্লাহ চৌধুরী, ফজলুল কাদের প্রমুখ।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK