নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় আমেজ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসে বাংলাদেশীদের অন্যতম সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একই সাথে সদ্য প্রয়াত সংগঠনের কার্যনির্বাহী সদস্য নূরে এলাহীর আত্মার মাগফেরাতও কামনা করা হয়।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার পরিচালনায় সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই অনুষ্ঠান বিশ্বনাথবাসীর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও কোষাধ্যক্ষ মৌলানা সিহাব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আবদুস সহীদ, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মুরাদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি নিউজার্সীর সভাপতি বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাশুক আহমদ, বালাগঞ্জ সমিতির সৈয়দ এনাম প্রমখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আলমাছ আলী, মাহবুবুর রহমান চৌধুরী, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, ইফতেখার সিরাজ, মাস্টার খলিলুর রহমান, আবদুল খালিক প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ মৌলানা সিহাব উদ্দিন আহমেদ, সদস্য সচিব কবির আহমদ ফারুক, সমন্বয়কারী আজাদুর রহমান, সদস্য শেখ নজরুল ইসলাম, আবদুল হাই, আবুল কালাম, হাবিবুর রহমান, আবদুস সালাম, ছমির উদ্দিন, ছালেহা আকতার, খোয়াজ আলী ও মামুনুর রশীদ।
সভাপতির ভাষণে মখন মিয়া তাদের অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য কমিটির সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনের সভাপতি মখন মিঞা, সহ-সভাপতি হাই এম আবদুল ও আজাদুর রহমান, সাধারণ সম্পাদক লিটন এমজি শাহরিয়ার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল আলম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ সিহাব উদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাবুল উদ্দিন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক খোয়াজ আলী, মহিলা বিষয়ক সম্পাদক সেলিহা আখতার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সমির উদ্দিন এবং কার্যকরী সদস্য জয়নাল আবেদীন, শেখ নজরুল ইসলাম, কবির উদ্দিন ফারুক ও মামুনুর রহমান।
মাহফিলে মরহুম নূরে এলাহীর আত্মার মাগফেরাত, মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women