Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: মোট ভোটার ৪৯২ জন : দু’প্যানেলে লড়াই’র সম্ভাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: December 27, 2016 | 4:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। নতুন সদস্য হওয়ার সর্বশেষ সময় সীমা ছিল গত ২৫ ডিসেম্বর রোববার সন্ধ্যে ৮ টা পর্যন্ত। এদিন রাতে ব্রঙ্কসের ক্যাসেলহিলে মার্কস হোম কেয়ার অফিসে ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ দেশে অবস্থান করায় নির্বাচন কমিশনার খলিলুর রহমান মাস্টার ও চমক আলী ভোটার তালিকা চূড়ান্ত করেন।
নির্বাচন কমিশনার খলিলুর রহমান মাস্টার জানান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন সদস্য হয়েছেন ৪৭৪ জন এবং আজীবন সদস্য হয়েছেন ১৮ জন। এতে সর্বমোট ভোটার হয়েছেন ৪৯২ জন।
এসময় বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়া, সাধারণ সম্পাদক লিটন এমজি শাহরিয়ার, সমিতির উপদেষ্টা ছালিক সিকদার, আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, রফিক আহমেদ, আবদুল কাদের রানা, আতাউল গনি আসাদ, সেবুল খান মাহবুব, তফিকুর রহমান ফারুক, মো: আবদুল হাই, আজাদুর রহমান, আবুল আলম, মাওলানা শিহাব উদ্দিন আহমেদ, কবির উদ্দিন ফারুক, মাওলানা হাবিবুর রহমান, নজরুল ইসলাম, লোকমান আহমেদ, আবদুল মনাফ, লিয়াকত আলী, আমিরুল ইসলাম হিরন, হাজি মনির আদমেদ সহ বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও দু’প্যানেলে লড়াই’র সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বর্তমান কমিটি একটি প্যানেল এবং কমিটির বাইর থেকে আরেকটি প্যানেল গঠনের তোরজোড় চলছে বলে জানা গেছে। মুরুব্বিরা অবশ্য সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ভিন্ন ভিন্ন সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV