Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক : আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখকে নির্বাচিত করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: March 20, 2017 | 11:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক। গত ১৯ মার্চ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এ অভিষেকটি পরিণত হয় প্রবাসী বিশ্বনাথবাসীর মিলন মেলায়। অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও।
অনুষ্ঠানে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাউন্সিলম্যান প্রার্থী বিশ্বনাথের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক হেলাল আবু শেখকে নির্বাচিত করার আহ্বান জানান হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বিশ্বনাথের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক হেলাল আবু শেখ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সভাপতি- আ. খালেক খায়ের, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবদুস সহীদ, বাংলাবাজার জামে মসজিদ এবং স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আবদুল হাসিম হাসনু, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি একলিমুজ্জামান নুনু, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, মদিনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি নিউজার্সী’র সভাপতি বশির আহমেদ প্রমুখ।
শপথ গ্রহণপূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বিদায়ী সভাপতি মখন মিয়া এবং পরিচালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার।
নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ। এসময় নির্বাচন কমিশনার খলিলুর রহমান মাস্টার ও চমির আলী উপস্থিত ছিলেন।


অভিষিক্তরা হলেন : সভাপতি হাজি মনির আহমেদ, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ ও আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, কোষাধ্যক্ষ কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জেবা চৌধুরী, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মটিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল সালাম এবং কার্যকরী সদস্য লিটন এমজি শাহরিয়ার, তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী।
শপথ গ্রহণের পর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নব নির্বাচিত সভাপতি হাজি মনির আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল মনাফ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ লুৎফুর রহমান কাসেমী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ছালিক সিকদার, আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, ইফতেখার সিরাজ, মাস্টার খলিলুর রহমান, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ ও আজাদুর রহমান, তৌফিকুর রহমান ফারুক, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, ব্রঙ্কসের মন্টিফিয়ার হসপিটালের এটেন্ডিং ফিজিশিয়ান ডা. তানিয়া মুকিত শেখ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা ও সাবেক সভাপতি শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট মাহবুবুল আলম, ইকবাল আহমেদ মাহবুব, আহবাব হোসেন খোকন, ফার্মাসিস্ট মোস্তাক আহমেদ, বোরহান উদ্দিন, কপিল চৌধুরী, ইকবাল আহমেদ, সমিতির বিদায়ী সহ-সভাপতি হাই এম আবদুল ও আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা সিহাব উদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাবুল উদ্দিন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক খোয়াজ আলী, মহিলা বিষয়ক সম্পাদক সেলিহা আখতার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সমির উদ্দিন এবং কার্যকরী সদস্য জয়নাল আবেদীন, শেখ নজরুল ইসলাম, কবির উদ্দিন ফারুক ও মামুনুর রহমান, আমিরুল ইসলাম (হীরন), আবদুল কাদির রানা, লোকমান আহমেদ, সমশিদ খান, শেখ নজরুল ইসলাম, ওহাব জামান, খোয়াজ আলী, আবদুল কুদ্দুস, রফিক আহমেদ, আবদুল খালিক, ইউনুস আলী, মো: নুরুজ্জামান, আবদুল মালিক, আবদুস সালাম, জয়নাল আবেদীন, কবির আহমেদ ফারুক, তৈয়বুর রহমান, নূরে এলাহী, বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হাজী আবদুল জলিল, সৈয়দ এনাম আহমদ, আশরাফ আহমদ, আনহার মিয়া, মহিবুল হক প্রমুখ।
অনুষ্ঠানে লাইফ মেম্বারদের সার্টিফিকেট এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিষেশ সম্মাননা প্রদান করা হয়।
ব্যতিক্রমী এ অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা উপস্থিত বিশ্বনাথ প্রবাসীদের প্রশংসা করে বলেন, প্রবাসে আপনারা ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছেন এ সংগঠনকে। শান্তিপূর্ণ উপায়ে দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়া গণতন্ত্র চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত সকলকে মুগ্ধ করেছে। আশা করি ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।
বক্তারা আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার জন্য কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, হেলাল শেখ বাংলাদেশী কমিউনিটি সর্বাত্মক সহযোগিতা পেলে আসন্ন নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক হেলাল আবু শেখ নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিদায়ী সভাপতি মখন মিয়া ও বিদায়ী সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার তাদের অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য সাবেক সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নতুন কমিটির সব কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অভিষিক্ত নবনির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তারা সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নব নির্বাচিত সভাপতি হাজি মনির আহমেদ এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল মনাফ সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জন প্রিয় সঙ্গীত শিল্পী রোখশানা মির্জা ও কৃৃষনা তিথি তাদের অসাধারণ পরিবেশনায় হল ভর্তি দর্শক-শ্রোতাদের গভীর রাত পর্যন্ত মাতিয়ে রাখেন।


উল্লেখ্য, নিউইয়র্কে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয় গত ৫ মার্চ রোববার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটির সভাপতি হাজি মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক হন আবদুল মনাফ। সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৫০ জন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV