নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র ইফতার মাহফিলে বিশ্বনাথনাথের কৃতি সন্তান রুশনারা আলীসহ ৩ ব্রিটিশ এমপিকে অভিনন্দন জ্ঞাপন
ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। গত রোববার নিউইয়র্কে ব্রঙ্কসের আলআকসা রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফের পরিচালনায় সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই ইফতার আয়োজন বিশ্বনাথবাসীর মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষেদের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মুনাজাত পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ মাওলানা সিহাব উদ্দিন আহমেদ।
মাহফিলে ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন সভাপতি হাজি মনির। উপদেষ্টারা হলেন : মাহবুবুর রহমান চৌধুরী, ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিঞা, হাফিজ এহিয়া মেন্দী, ছালিক সিকদার, আমিরুল ইসলাম, মাস্টার খলিলুর রহমান, আবদুল খালিক, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, তৈয়বুর রহমান, রফিক আহমেদ, লোকমান আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস, আব্দুল কাদির রানু, শমসীদ খান এবং আব্দুল হাই।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সংগঠনের সভাপতি হাজি মনির আহমেদ, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ (জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ) ও আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জেবা চৌধুরী, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক মটিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল সালাম এবং কার্যকরী সদস্য লিটন এমজি শাহরিয়ার, তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো: আবুল কালাম ও মো: লিয়াকত আলী।
সভাপতির ভাষণে হাজি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ সফল ভাবে ইফতার মাহফিল সম্পন্ন করার জন্য কমিটির সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ৩০ শে জুলাই কটন পয়েন্ট পার্কে (ওয়েস্ট চেস্টার, নিউইয়র্ক) অনুষ্ঠেয় সমিতির বনভোজনে সকলকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে নতুন উপদেষ্টারা সফল ও সুন্দর ইফতার আয়োজনের প্রশংসা করে বর্তমান কার্যকরী কমিটিকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে জামিয়া মাদানিয়া বিশ্বনাথনাথ নতুন বাজার মাদ্রাসা, দারুল কুরআন ফোরকানিয়া মাদ্রাসা নাজির বাজার ও শাহচান্দ শাহ কালু ইসলামিয়া আলিম মাদ্রাসায় সমিতির পক্ষ থেকে ইফতার প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানান হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিশ্বনাথনাথের কৃতি সন্তান রুশনারা আলী তৃতীয় বার এবং টিউলিপ সিদ্দিক ও রুপা হক দ্বিতীয় বারের জন্য এমপি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়। মাহফিলে দেশ, প্রবাসসহ বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ