নিউইয়র্কে বিশ্ব সিলেট সম্মেলন ১৬-১৭ সেপ্টেম্বর : সারা বিশ্বের জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ করার প্রয়াস
নিউইয়র্ক: আগামী ১৬ এবং ১৭ সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব সিলেট সম্মেলন। এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি। সকলের সহযোগিতা এবং অংশগ্রহণেই সফল হবে বিশ্ব সিলেট সম্মেলন। দল- জাতি- ধর্ম নির্বিশেষে সিলেটের মাটি ও মানুষের মাঝে এক অকৃতিম সেতুবন্ধ রচনায় এই সম্মেলন অগ্রণী ভূমিকা পালন করবে। এই সম্মেলন হবে সিলেটবাসীর জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম তৈরিতে এগিয়ে এসেছে নিউইয়র্কস্থ জালালাবাদবাসীর প্রাণ প্রিয় সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। এই সম্মেলন শুধু নিউইয়র্কে বসবাসরত জালালাবাদবাসী নয়, সারা বিশ্বে চড়িয়ে- ছিটিয়ে থাকা জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস।
সারা বিশ্বের জালালাবাদবাসীর আন্তরিক অংশগ্রহণে হবে এর পরিপৃর্ণ সার্থকতা। মিলন মেলা, আত্মকথা, পরিচিতি , শুভেচ্ছা বিনিময়, প্রজন্মের অনুভূতি, শিকড়ের সন্ধানে , সিলেটি খাবার , অন্যান্য ঐতিহ্যের এবং সংষ্কৃতির অবগাহনে ভরপুর থাকবে পুরো সম্মেলন। তদুপুরি এই বিশ্ব সিলেট সম্মেলনের উদ্দেশ্যাবলীর মধ্যে থাকবে জালালাবাদবাসীর স্বার্থ রক্ষায় বিভিন্ন বাস্তবসম্মত প্রকল্প। যাতে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিশেষত্বের সংরক্ষণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা।
এ মিলন মেলা করার মাধ্যমে বিশ্বমানবতার দীক্ষায় অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি আরো বৃদ্ধি ও সুদৃঢ় করার জন্য অনুপ্রাণিত করা হবে আরেকটি বিশ্ব অভিযাত্রা। ব্র্যাক এর প্রতিষ্ঠাতা বিশ্ববরেণ্য, সিলেটের কৃতি সন্তান স্যার ফজলে হাসান আবেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। সম্মেলন সফল করতে ইতিমধ্যেই একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, সদস্য সচিব জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলকে। এই কমিটি ইতোমধ্যেই সম্মেলন সফলে পুরো দমে কাজ শুরু করেছে। এখন শুধু প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা। আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং সুপরিকল্পিত প্রস্তাব আমাদের এই ই- মেইলে প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী