Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়ার সহ সভাপতি খবির উদ্দিন ভূইয়া সন্ত্রাসী হামলার শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: September 28, 2017 | 7:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়ার সহ সভাপতি মো. খবির উদ্দিন ভূইয়া (৫৮) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনাকে কমিউনিটি নের্তৃবৃন্দ হেইট ক্রাইম বলে ধারনা করছেন। গত ২৭ সেপ্টেম্বর বুধবার রাত প্রায় আট টায় ব্রঙ্কসের ক্যাসেলহিল সাবওয়ের অদূরে ক্যাসেলহিল এবং স্টারলিং এভিনিউর কর্ণারে মো. খবির উদ্দিন ভূইয়া কে ৪/৫জন যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। মো. খবির উদ্দিন ভূইয়ার দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সপরিবারে দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করছেন।ভিকটিম মো. খবির উদ্দিন ভূইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ওই দিন রাত প্রায় ৮ টায় স্টারলিং-বাংলাবাজারের স্থানীয় একটি গ্রোসারী স্টোর থেকে বাজার করে বাসায় ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। দুর্বৃত্তরা অকস্মাত তার মুখে এবং শরীরে প্রচন্ড ভাবে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দেয়। তারা তার সাথে থাকা ফোন কিংবা অর্থ কড়ি কোন কিছুই নেয়নি। আঘাতে খবির উদ্দিন ভূইয়া মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার আত্মচিৎকারে এ পথ দিয়ে যাওয়া এক বাঙালী ক্যাব চালক সাহায্যে এগিয়ে আসেন। কল করেন পুলিশে। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে স্থানীয় জ্যাকবী হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এম্বুলেন্সে করে বৃহস্পতিবার ভোরে তাকে তার বাসায় পৌঁছে দেয়া হয়। তিনি এখন বাসয় বিশ্রামে রয়েছেন। তবে তার আরো উচ্চতর পরীক্ষা-নীরিক্ষা প্রয়োজন রয়েছে বলে ডাক্তাররা তাকে জানিয়েছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের গ্রেফতার করেতে পারেনি।
এদিকে এ দূর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশী কমিউনিটির অনেকেই হাসপাতালে ছুটে যান। এর আগেও এধরনের আরো কয়েকটি সন্ত্রাসী ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। কমিউনিটি নের্তৃবৃন্দ এ ঘটনাকে হেইট ক্রাইম বলে মনে করেন। বর্ণবৈষম্য হামলাসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।এদিকে, পুলিশের বরাত দিয়ে মো. খবির উদ্দিন ভূইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তার ওপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হামলাকারীদের চেনেন কিনা পুলিশ তাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তার কাছে এ ঘটনার কোন ছবি কিংবা ভিডিও চিত্র রয়েছে কিনা তাও জানতে চেয়েছিল। তিনি পুলিশকে জানিয়েছেন, হামলাকারীদের তিনি চেনেন না এবং ঘটনার কোন ছবি কিংবা ভিডিও চিত্রও নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ