নিউইয়র্কে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র বনভোজন ১১ আগস্ট
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র বনভোজন আগামী ১১ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক সিটির অদূরে ওয়েস্টচেষ্টার কাউন্টির জর্জ’স আইল্যান্ড পার্কের (পেভিলিয়ন নং – ২) মনোরম পরিবেশে এ বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হবে। গত ৯ জুন শনিবার আল আকসা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে এবং মো. নাসির উদ্দিনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. হাফিজুর রহমান, মো. আনোয়ারুল আলম ভূইয়া, মো. আলাউদ্দিন, শাহ আলম, মাহবুবুর রহমান লিটন, মোজাম্মেল হক, মোহাম্মদ হাসনাত জাকির, শাহীন, নয়ন, নুর মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
সভায় আগামী ১১ আগস্ট অনুষ্ঠিতব্য পিকনিকে বৃহত্তর ময়মনসিংহবাসীকে আমন্ত্রণ জানান হয়।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!