নিউইয়র্কে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সভায় সংগঠনকে গতিশীল করার পরিকল্পনা
নিউইয়র্ক: দেশ ও প্রবাসে বৃহত্তর লাকসামবাসীর কল্যাণে সংগঠনকে গতিশীল করার ব্যাপক পরিকল্পনা নিয়েছে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক। গত ১৫ জানুয়ারী রবিবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর সাফায়েত উল্যাহ মজুমদার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইঁয়া, এ.কে.এম কুতুব উদ্দিন মাহমুদ, আব্দুল জলিল তিতুমীর, মো: কামাল উদ্দিন, মো: মশিউর রহমান মজুমদার, মাষ্টার মির হোসেন ভূইয়াঁ, মো: শামসুদ্দিন, ওমর ফারুক রিপন, মঞ্জুর রহমান মানিক, গাজী শামীমুল লতিফ শামীম, হারুনুর রশিদ মজুমদার, এরশাদ উল্লাহ, মো: হুমায়ন কবির শাহিন, মো: আব্দুর রহমান দাউদ প্রমুখ। সভায় বনভোজন-২০১৬ এর আয়-ব্যয়ের হিসাব। ২০১৭ সালের পরিকল্পনার মধ্যে অমর একুশে, স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবস পালন, বার্ষিক বনভোজন, ইফতার মাহফিলসহ সংগঠনকে গতিশীল করার লক্ষে আলোচনা হয়।
আলোচনার পর সংগঠনের সহ সভাপতি কামরুন নাহার রীনার বাবা ও সদস্য সাইফুল আলম শাহীনের মায়ের মৃত্যুতে মাগফেরাত কামনা এবং ফাউন্ডেশনের অন্যতম সদস্য এবিএম হুমায়ন কবিরের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency