বেঙ্গল ক্যাবি সোসাইটি অব নিউইয়র্ক এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক : এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টের মিলনায়তনে গত ২৮ জুন মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশী জনপ্রিয় ক্যাবি সংগঠন বেঙ্গল ক্যাবি সোসাইটি অব নিউইয়র্ক এর যথাযথযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বেঙ্গল ক্যাবি সোসাইটি অব নিউইয়র্ক এর সভাপতি আজিজ খান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিলন। দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, বেঙ্গল ক্যাবির সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশনার মাহমুদ এইচ চৌধুরী, প্রধান হিসাব রক্ষক কায়েস সরকার, সাবেক নির্বাচন কমিশনার মোশারফ হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন, জাপার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান, ইউনাইটেড ড্রাইভার এসোসিয়েশনের সভাপতি ওসমান চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি আবুল কাশেম, কোষাধ্যক্ষ সরওয়ার রাফী, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ফাত্তা রিয়াদ, সাবেক সহ সভাপতি আমিরুল জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য ফিরোজ আহমেদ, হাসানুল হাসু প্রমুখ।
ইফতার মাহফিলে রমজান মাসের ফজিলত ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত ইসলামী চিন্তাবিদ প্রফেসর নজরুল হক। শেষে সভাপতি আজিজ খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে আগামী ১৭ই জুলাই রবিবার বেঙ্গল ক্যাবি সোসাইটি অব নিউইয়র্ক এর ২০১৬ সালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরওয়ার রাফী-আহ্বায়ক, ইকবাল হোসেন মিলন-সদস্য সচিব, সদস্য-আবু তালেব চৌধুরী চান্দু, মোহাম্মদ হোসাইন, ফিরোজ আহমেদ এবং জয়নাল আবেদীন – এ ৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার