নিউইয়র্কে ব্যান্ডস-এর উৎসবমুখর ঈদমেলা, তীব্র তাপ দাহকে উপেক্ষা করে উপচেপড়া দর্শনার্থীর ভিড়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্য কে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট বাংলাদেশী ঈদমেলা। সামারের তীব্র তাপ দাহকে উপেক্ষা করে উপচেপড়া দর্শনার্র্থীদের অংশগ্রহণে শেষ হয় দিনব্যাপী উৎসবমুখর এ ঈদ আনন্দমেলা। প্রবাসি বাংলাদেশীরা একে অন্যের সাথে ঈদ-আনন্দ ভাগাভাগি করে নেন মেলা উৎসবে। ব্রঙ্কসের পার্কচেস্টারের পার্ডি স্ট্রিটে গত রোববার ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস আয়োজিত এ মেলায় সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকে। দেশজ সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙ-ঢংয়ে সাজিয়ে তোলা হয় পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় বাংলাদেশী নানা ধরনের পোশাক প্রসাধন, টিউটোরিয়াল, রিয়েল এস্টেট, ফার্মেসি, গয়না, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। স্টলগুলোতে দর্শনার্র্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভালো বেচা-বিক্রিও হয়েছে বলে জানান বিক্রেতারা।
ব্যান্ডস-এর প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, এটর্নী ব্রুশ ফিসার ও এটর্নী প্যারি ডি সিলভার।
এদিন বিকেল ৩টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খান’স টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুস শহীদ, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার মূলধারার শিক্ষক শেখ আল মামুন, বিশিষ্ট রাজনীতিক আবদুর রহিম বাদশা, সংগঠনের সাধারণ সম্পাদক সোলায়মান আলী, মেলার আহ্বায়ক রফিকুল ইসলাম, চীফ কো অর্ডিনেটর জকি চৌধুরী, সদস্য সচিব শাহেদ আহমদ, যুগ্ম সদস্য সচিব শামীম আহমদ, যুগ্ম আহ্বায়ক তপন সেন ও প্রদীপ মালাকার, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের ও ডাইরেক্টর মেহেরুন্নেসা জোবায়দা, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রধান সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মিলিনিয়াম টিভি ইউএস’র মার্কেটিং হেড উৎপল দত্ত, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু, আরটিভির ইউএস প্রধান আশরাফুল হাসান বুলবুল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মোঃ শামীম মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহানারা আলী, মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়শা খাতুন শেলী, কমিউনিটি একটিভিস্ট আঃ বাছির খান, নুরে আলম জিকু, আবদুল হাসিম হাসনু, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, যুবলীগ নেতা জামাল হুসেন, কমিউনিটি একটিভিস্ট ফরিদা ইয়াসমিন, কাওসারুজ্জামান কয়েস, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, গৌরব কোঠারী, সালমান জাফর, জুনেদ চৌধুরী, সালেহ উদ্দিন সাল, শফিক আহমেদ, তৌফিকুর রহমান ফারুক, নুর উদ্দিন, মোশাহেদ চৌধুরী, মাসুক মিয়া, রুহেল চৌধুরী, মোতাহার হোসেন রুবেল, মুকিত চৌধুরী, ওবায়দুর রহমান খালেদ, শফিকুর রহমান, বিউটি স্পেসালিস্ট রোজি হোসাইন, মিসেস সিলভার প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংগঠন এবং স্থানীয় এসেম্বলীম্যান লুইস সিপুলভেদার পক্ষ থেকে প্ল্যাক ও সম্মাননা তুলে দেয়া হয়। বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন খান’স টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান, সাংবাদিক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক হাবিবুর রহমান, কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু, কমিউনিটি একটিভিস্ট মোঃ সোলায়মান আলী, জকি উদ্দিন চৌধুরী ও তপন সেন। ঐতিহ্যবাহী এ ঈদমেলায় বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যান্ডস-এর সাধারণ সম্পাদক সোলায়মান আলী ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা বাংলাদেশী কমিউনিটিকে তার খুব প্রিয় ও আস্থাভাজন উল্লেখ করে বলেন, এ কমিউনিটির সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। তাই সবসময় তাদের পাশে থাকতে আনন্দ পাই।
সংগঠনের সভাপতি আঃ শহীদ মেলায় আগতদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের নির্মল আনন্দ দান, বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্য কে তুলে ধরার প্রয়াসে আমরা প্রতি বছরই এই মেলার আয়োজন করি। ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে। প্রবাসীদের কাছে এ মেলা উপভোগ্য করতে যারা সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সোলায়মান আলী মেলা কভার করতে আসা মিডিয়া সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশী সংখ্যক লোক সমাগম হয়েছে মেলায়। যা আমাদেরকে ভবিষ্যতের জন্য আরো আশাবাদী করে তুলেছে।
ব্যান্ডস আয়োজিত এ মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন তাদের অনন্য পরিবেশনা। শিল্পীদের মধ্যে ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, ন্যান্সী খান, বীনা মজুমদার, তানভীর শাহীন, ডা. শাহনাজ আলম, কাজী জামাল বিটু, সুলতান মোহাম্মদ, সৌরভ, শাহনাজ বেগম, রাইসি খান, অন্তু ও মূলধারার সংগীত শিল্পী ইয়াংস রেগারসহ অন্যান্যরা।
মেলার মিডিয়া পার্টনার ছিল টাইম টিভি, মিলিনিয়াম টিভি, টিভিএন২৪, ইউএসএনিউজঅনলাইন.কম, বাংলাওয়ার্ল্ড২৪.কম ও জনতার কণ্ঠ।
মেলায় ছিল বিশেষ আকর্ষণীয় র্যাফেল ড্র। মেলার গ্র্যান্ড স্পন্সর : পার্কচেস্টার ফ্যামিলি ফার্মাসি, স্পন্সর : মামুন’স টিউটোরিয়াল, এফিনিটি হেলথ প্লান, মোহাম্মদ এন মজুমদার, প্যারি ডি সিলভার, এটর্নি ব্রুস ফিশার,পার্কচেস্টার রিয়েল স্টেট, খান’স টিউটোরিয়াল, দ্য বেস্ট হোপ রিয়ালিটি, মা ট্রাভেল এজেন্সি, ডা. রুমানা সবুর, বাংলা টাউন সুপার মার্কেট, নিউইয়র্ক ইন্সুরেন্স ব্রোকারেজ, কেনেডি ফ্রাই চিকেন পিজা, আল আকসা সুপার মার্কেট। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যান্ডস-এর কর্মকর্তারা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
