Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ডের শপথ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: December 20, 2018 | 8:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক’র নব নির্বাচিত ট্রাস্টি বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই ডিসেম্বর রোববার পার্কচেষ্টার জামে মসজিদে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
শপথ গ্রহণকারী ট্রাস্টিবোর্ড সদস্যরা হলেন, আবু বকর চৌধুরী, মোঃ ইয়াহিয়া মেন্দী, শাহরিয়ার কবির চৌধুরী, আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, সিরাজ উদ্দিন আহমদ ও এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ।
শপথ গ্রহণ শেষে ট্রাস্টিবোর্ড সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য তারা কার্যকরী কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় ট্রাস্টিবোর্ড সদস্যরা ছাড়াও মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি আঃ শহীদ, সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া ও কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ বক্তব্য রাখেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত মসজিদের সাধারণ সভায় তিন বছরের জন্য ট্রাস্টিবোর্ড নির্বাচিত হয়। ৭ সদস্যের ট্রাস্টি সদস্যরা হলেন, আবু বকর চৌধুরী, মোঃ ইয়াহিয়া মেন্দী, শাহরিয়ার কবির চৌধুরী, আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, সিরাজ উদ্দিন আহমদ ও এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ। মসজিদের গঠনতন্ত্র মোতাবেক পরে ট্রাস্টিবোর্ড সদস্যদের সরাসরি ভোটে একজন বোর্ড চেয়ারম্যান নির্বাচিত হবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV