Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের নামে অবৈধভাবে ইস্যুকৃত টেন নাইনাটিনাইন সভাপতিকে এক মাসের মধ্যে প্রত্যাহার করে নেয়ার নিদের্শ: ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: May 26, 2017 | 8:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নামে অবৈধভাবে ইস্যুকৃত টেন নাইনাটিনাইন এক মাসের মধ্যে প্রত্যাহার করে নেয়ার জন্য মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিমকে নিদের্শ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টেন নাইনাটিনাইন সংক্রান্ত বিষয়টি সংশোধন/সমাধান না করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মসজিদে চাকরি করেননি এমন সব ব্যক্তিদের নামে টেন নাইনাটিনাইন প্রদান করার ঘটনায় গত ২৩ মে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মসজিদের কার্যকরী কমিটি ও ট্রাস্টিবোর্ডের জরুরী যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইস্যুকৃত টেন নাইনাটিনাইন বিষয়টি সংশোধনসহ যথাযথভাবে নিষ্পত্তির জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন : ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান হাজী ফখরুল ইসলাম, সদস্য মোহাম্মদ এন মজুমদার ও তোফায়েল আহমেদ চৌধুরী, মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সাধারণ সম্পাদক মোশতাক এ চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ চৌধুরী।
সাধারণ সম্পাদক মোশতাক এ চৌধুরীর পরিচালনায় মসজিদের দু’তলায় অনুষ্ঠিত ওই যৌথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান হাজী ফখরুল ইসলাম, সদস্য মোহাম্মদ এন মজুমদার ও তোফায়েল চৌধুরী, মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়াসহ অন্যান্যরা। মসজিদের কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের অধিকাংশ সদস্য সভায়  উপস্থিত ছিলেন। সভা সূত্র জানায়, মসজিদে কাজ করেননি এমন সব ব্যক্তিদের টেন নাইনাটিনাইন প্রদান করেছেন মসজিদ কমিটির সভাপতি। অবৈধভাবে ইস্যুকৃত টেন নাইনাটিনাইন সমূহ আগামী এক মাসের মধ্যে সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম নিজ খরচে সংশোধন করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সভাসূত্র জানায়।এদিকে, মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম জানান, মসজিদের ইমাম সাহেবের নামে ১টিসহ তিনি সর্বমোট ৬টি টেন নাইনাটিনাইন হস্তান্তর করেছেন। তিনি জানান, গত দু’বছর মসজিদের ট্যাক্স ফাইল করা হয়নি। প্রতি মাসে ১৪টি চেক ইস্যু করা হয় বেতন হিসাবে। তিনি জানান, ৬০০ ডলারের ওপরে কাউকে পে করলে টেন নাইনাটিনাইন ইস্যু করার নিয়ম রয়েছে। মসজিদের ট্যাক্স ফাইলে সুবিধার জন্য মসজিদের স্বার্থে এসকল টেন নাইনাটিনাইন প্রদান করা হয়েছে। তিনি বলেন, সাধারণ সম্পাদক মোশতাক চৌধুরীও বিষয়টা জানেন। সৈয়দ আল ওয়াহিদ নাজিম বলেন, সামনে মসজিদ কমিটির নির্বাচন। অনেকে আমাকে আবারো সভাপতির দায়িত্বে দেখতে চান। এতে প্রতিহিংসা পরায়ন হয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিষয়টি জটিল করে তোলা হয়েছে। মোশতাক চৌধুরী আগামীতে সভাপতি পদে নির্বাচনী বৈতরণী পার হবার জন্য আমার বিরুদ্ধে ষঢ়যন্ত্রে মেতে ওঠেছেন।
সৈয়দ আল ওয়াহিদ নাজিম জানান, যাদের নামে টেন নাইনাটিনাইন ইস্যু করা হয়েছে সংশোধনের জন্য ইতোমধ্যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করছি শিগগির বিষয়টি সংশোধন হয়ে যাবে।
এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী জানান, মসজিদের নামে সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম কর্তৃক অবৈধভাবে টেন নাইনাটিনাইন প্রদানের ঘটনাটি জানার পর সম্প্রতি জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের সামনে মাইকে বিষয়টি তুলে ধরি। মোস্তাক চৌধুরী জানান, সভাপতি নিয়ম বহির্ভুতভাবে মসজিদের ১০৯৯ (টেন নাইনাটিনাইন) ব্যবহার করেছেন নিজ স্বার্থে। যা তিনি করতে পারেন না। তিনি বলেন, আমিসহ মসজিদ পরিচালনা কমিটির কেউই বিষয়টি জানি না। কারো সাথেই সভাপতি বিষয়টি আলাপ করেন নি। সভাপতি এ ব্যাপারে অসত্য তথ্য দিচ্ছেন। তিনি বলেন, বিষয়টি আমার কানে আসার পর আমি সভাপতিকে পরামর্শ দিয়েছিলাম এগুলো সংশোধন করতে। কিন্তু সভাপতি এ বিষয়ে সঠিক কোন পদক্ষেপ না নিয়ে উল্টা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হন। এতে আমি বাধ্য হয়েই মুসল্লিদের সামনে বিষয়টি তুলে ধরি। মোস্তাক চৌধুরী বলেন, আমার কাছে মসজিদ কমিটির নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর ঘর মসজিদের ভাবমূর্তি ও মসজিদ রক্ষা।
এ বিষয়ে কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়া বলেন, মসজিদের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য আমি যৌথ সভায় প্রস্তাব রেখেছি। কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এহিয়া মেন্দী বলেন, যৌথ সভায় টেন নাইনাটিনাইন সংক্রান্ত বিষয়টি নিজ খরচে সংশোধন/সমাধান করার জন্য সৈয়দ আল ওয়াহিদ নাজিমকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মসজিদ কমিটির ট্রাস্টি মোহাম্মদ এন মজুমদার বলেন, বিষয়টি আমাদের কানে আসার পর ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান হাজী ফখরুল ইসলাম ও ট্রাস্টি তোফায়েল আহমেদ চৌধুরীসহ অমরা সভাপতিকে বিষয়টি সংশোধনের জন্য বলি। সভাপতি হিসেবে সৈয়দ আল ওয়াহিদ নাজিম যেটা করেছেন, সেটা ঠিক করেন নি। যারা মসজিদে কাজ করেননি, তাদের মসজিদের টেন নাইনাটিনাইন দেয়াটা ঠিক হয়নি।
ট্রাস্টি মোহাম্মদ এন মজুমদার ও ট্রাস্টি তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, যৌথ সভায় বিষয়টি সংশোধনের জন্য সভাপতিকে এক মাসের সময় দেয়া হয়েছে। আশা করি বিষয়টি খুব শিগগির সংশোধন হয়ে যাবে। তারা মসজিদের স্বার্থে ভুলত্রুটি ক্ষমা করে মসজিদের উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সূত্রমতে, মসজিদে চাকরি করেননি এমন ব্যক্তিদের নামে টেন নাইনাটিনাইন ইস্যু করা হয়েছে। এরা হলেন : তাজ ইউ আহমেদ, মোশতাক মিয়া, মোহাম্মদ এম আলম, মোহাম্মদ জাফরুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV