নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিসের সাধারণ সভা : ২ লাখ ৫৫ হাজার ডলার কর্জে হাসানা পরিশোধে প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৬ মার্চ রোববার। বেইজমেন্ট সহ তিনতলার এ মসজিদ ভবণটি ব্যাংক ঋৃণ মুক্ত হলেও কর্জে হাসানা মুক্ত তথা সম্পূর্ণ ঋৃণমুক্ত করতে ২ লাখ ৫৫ হাজার ডলার প্রয়োজন বলে সাধারণ সভায় জানান হয়।
বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির কর্মকর্তা এহসানুল হক সানির পরিচালনায় এ সাধারণ সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
বিপুল সংখ্যক মুসল্লী, সাধারণ ও আজীবন সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা কমিটির সদস্য কৃষিবিদ আবদুস সবুর, মাস্টার খলিলুর রহমান, ডা. সবুর প্রমুখ।
সভায় মসজিদের বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক এ হাসান। মসজিদের খসরা গঠনতন্ত্র পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা মোহতাসিম বিল্লাহ তুষার। এসময় খসরা গঠনতন্ত্রের ওপর সাধারণ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।
মসজিদের বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্টে সাধারণ সম্পাদক এ হাসান উল্লেখ করেন, ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় মসজিদের জন্য ভবণটি ক্রয় করা হয়। তিনি বলেন, বাংলাবাজার জামে মসজিদ ব্যাংক ঋৃণ মুক্ত হয়েছে। ব্যাংকের সম্পূর্ণ পাওনা কর্জে হাসানার মাধ্যমে সংগ্রহ করে তা সম্প্রতি পরিশোধ করা হয়। কিন্তু মসজিদটি কর্জে হাসানা মুক্ত তথা সম্পূর্ণ ঋৃণমুক্ত করতে বর্তমানে ২ লাখ ৫৫ হাজার ডলার প্রয়োজন।
সাধারণ সভায় মসজিদের লাইফ মেম্বারদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। বিপুল সংখ্যক লাইফ মেম্বার উপস্থিত থেকে তাদের সার্টিফিকেট গ্রহণ করেন।
সভার সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি আল্লাহর ঘর মসজিদটিকে সম্পূর্ণ ঋৃণ মুক্ত করতে সবার সাহায্য-সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় কোন মসজিদ না থাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছর ২০১৩ সালের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় ২০১৩ সালের ৯ আগস্ট।
জানা যায়, স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশীসহ বিপুল সংখ্যক মুসলমান বসবাস করেন। বাংলাবাজার এলাকাটি বাণিজ্যিক স্থান হওয়ায় পাশ্ববর্তী অন্যান্য এলাকা থেকেও প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এ মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। ওয়াক্তিয়া নামাজেও প্রচুর মুসল্লীর সমাগম হয়। জুমার নামাজে মসজিদে স্থান সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী পার্কিং লটসহ বাইরে মুসল্লীদের নামাজ আদায় করতে হয়। ক্রমবর্ধমান মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে পর্যায়ক্রমে ৬ তলা ভবণে পরিণত করার আশাবাদ করেন কর্তৃপক্ষ। তারা মসজিদের জন্য আর্থিক সহযোগিতা কামনা করেন।
মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্
১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২। ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
চেজ ব্যাংক :
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬
রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ