নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে গত ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বখতিয়ার খোকনের পরিচালনায় সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোওয়া-মোনাজাতে ব্যবসায়ীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী, শেখ আল মামুন, কবি জালাল উদ্দিন, এস আর লিংকন, আবদুল ওয়াহিদ চৌধুরী জাকি, ইমরান শাহ রন, নাসিম আহমেদ, মেহের চৌধুরী, মোতাসিন বিল্লাহ তুষার, আবদুস সালাম, কেশব লোদ, মোহাম্মদ আলী, মো. মামুন রশিদ, এ ইসলাম মামুন, আহাদ আলী, এম কামরুজ্জামান বাবু, মাহবুব আহমেদ প্রমুখ। বাংলাবাজারের বিপুল সংখ্যা ব্যবসায়ী সভায় উপস্থিত ছিলেন।
সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১১ সালে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। বর্তমানে ব্রঙ্কসে বাংলাদেশি
কমিউনিটি উল্লেখযোগ্য হারে বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানও। ব্রঙ্কসে বাঙালীদের প্রধান ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে স্টারলিং-বাংলাবাজার এলাকাটি। যা আগে ভাবাই যেতো না। তিনি বলেন, এখন আমাদের সুসংগঠিত হয়ে ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার
ঘটাতে হবে। আমাদের প্রধান কাজই হবে ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মেইন স্ট্রিমে বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি করে ব্যবসা ছড়িয়ে দিতে হবে। সবাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে এটা মোটেই কঠিন কাজ হবে না। ব্যবসায়ীদের কোন প্রকার বিরোধে জড়িয়ে না পড়ার পরামর্শ দিয়ে তিনি বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি সংগঠনকে এগিয়ে নিতে ব্যবসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, নতুন ইমিগ্র্যান্টদের কাজ পাওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা করাও হবে এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। স্টারলিং-বাংলাবাজার এলাকাটি বাণিজ্যিক স্থান হওয়ায় পাশ্ববর্তী অন্যান্য এলাকা থেকেও প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এখানে। ক্রমবর্ধমান ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষে সংগঠনকে আরো গতিশীল করতে হবে। স্টারলিং-বাংলাবাজার এলাকাকে নব রূপে সাজানোসহ ব্যবসায়ীদের জন্য সহায়তা তহবিল সৃষ্টি করারও প্রস্তাব করা হয় সভা থেকে। সভায় সংগঠনের জন্য একটি শক্তিশালী গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি উপ কমিটি গঠন করা হয়। আগামী ফেব্রুয়ারী মাসে সংগঠনের পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
গিয়াস উদ্দিনকে সম্মাননা প্রদান
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশী ও মুসলিম কমিউনিটির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখার জন্য বাংলাবাজার বিজনেজ অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনকে ব্রঙ্কস বাংলাদেশী ইয়াং স্টারস’র পক্ষ থেকে
বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়। এসময় বাংলাবাজার বিজনেজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও ব্রঙ্কস বাংলাদেশী ইয়াং স্টারস’র জাভেদ,
দেলোয়ার, নাসের, সাবাব, নাহিদ, আহাদ, সালিম, বেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলহাজ গিয়াস উদ্দিন তাকে সম্মাননা প্রদানের জন্য ব্রঙ্কস বাংলাদেশী ইয়াং স্টারস’র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ