নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় মানি এক্সচেঞ্জ সহ বিভিন্ন গ্রাহক সেবায় শৈশব কমিউনিকেশন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মানি এক্সচেঞ্জ সহ কমিউনিটির প্রয়োজনীয় বিভিন্ন ধরণের সেবা দিয়ে যাচ্ছে শৈশব কমিউনিকেশন। বাংলাবাজার এলাকায় ২১১৩ স্টারলিং এভিনিউর ২০২ নম্বর স্যুইটে শৈশব কমিউনিকেশনের নামে গ্রাহক সেবাধর্মী এ ব্যবসা পরিচালনা করছেন এর স্বত্তাধীকারি কেশব চন্দ্র লোধ। তিনি জানান, তার প্রতিষ্ঠানের প্রধানতম সেবা হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রেমিটেন্স প্রেরণ। তার প্রতিষ্ঠানটি সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন (সাবেক রূপালী এক্সচেঞ্জ ইন্ক) এর মাধ্যমে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং পশ্চিম আফ্রিকার ২০টিরও বেশি দেশে রেমিটেন্স প্রেরণ করে। তিনি জানান, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এখন বাংলাদেশে টাকা পাঠানোর সর্ববৃহৎ নেটওয়ার্ক। এ নেটওয়ার্কে বাংলাদেশের ২৪টি ব্যাংকের মাধ্যমে ১২,০০০ এর বেশী স্থানে তাৎক্ষণিক ক্যাশ প্রদানসহ দ্রুততম সময়ে যেকোন ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায়।
কেশব চন্দ্র লোধ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তার প্রতিষ্ঠান থেকে রেমিটেন্স প্রেরণ ছাড়াও সব ধরণের ফোন বিল, ফ্যাক্সি লোড, কপি, ফ্যাক্স, স্ক্যান, ইমেইল, রেজুমি বানানোসহ ইত্যাদি সেবা প্রদান করা হয়।
তিনি জানান, তার প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ব্যতিত সপ্তাহে ৬ দিন খোলা থাকে। শক্রবার থেকে বুধবার সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত গ্রাহক সেবা দেয়া হয়।
এ সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে প্রয়োজনে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৬৪৬-৩০৯-২৩৬৪ এবং ৭১৮-৮২২-১৬২২। ই-মেইল : [email protected],
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ