নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন কমিটি : সভাপতি গিয়াস, সাধারণ সম্পাদক লালন
https://www.facebook.com/USANewsNY/videos/2006581172693005/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন কমিটি গঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পূর্বে সমবেত মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর ৫ বছর মেয়াদের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লালন আহমেদ।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সহ সভাপতি (১) ইলিয়াস আলী, সহ সভাপতি (২) মোহাম্মদ এ হাসান, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ শাহ আলম, কার্যকরী সদস্য : মো. বখতিয়ার রহমান খোকন, মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, জামাল আহমেদ ও মোহাম্মদ আবু সাঈদ।
একইদিন বাদ জুমা মসজিদের দু’তলায় নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান উপদেষ্টা আব্দুস সবুর। এসময় উপদেষ্টা ইফতেখার সিরাজ, আফতাব আলী, খলিলুর রহমান মাস্টার এবং আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। নতুন কমিটির শপথ গ্রহণ শেষে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া দোয়া-মুনাজাত পরিচালনা করেন। পরে সবাইকে মিষ্টি মুখ করান হয়।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত কমিটি সবার সহযোগিতায় ক্রমবর্ধমান মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে পর্যায়ক্রমে ৬ তলা ভবণে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের কয়েক’শ মুসল্লীর উপস্থিতিতে প্রধান উপদেষ্টা আব্দুস সবুর নতুন কমিটির নাম ঘোষণা করার সময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এ হাসান ও সহ সভাপতি গোলাম কিবরিয়া, আকশাদ আলী বাবুল. বলাই, মাহবুব চৌধুরী, সাইফুল হোসাইন, আবদুল আহাদ প্রমুখ দাঁড়িয়ে আপত্তি জানান। তারা সাধারণ সভা ডেকে কমিটি গঠন করার দাবি জানান। এসময় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয় সাধারণ সভার চেয়ে জুমার নামাজের এ পরিসর অনেক বড়। তাছাড়া পর পর কয়েক জুমায় ২২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পূর্বে নতুন কমিটি গঠনের বিষয়টি অবহিত করা হয়েছে। এখানে সাধারণ সদস্যরা ছাড়াও সর্বস্তরের মুসল্লীবৃন্দ রয়েছেন। এ মজলিশ থেকেই কমিটি গঠন করা উত্তম। তারা বলেন, মসজিদের কয়েক’শ মুসল্লীর উপস্থিতিতে কমিটি গঠনে ৬/৭ জনের আপত্তিতে কিছুই যায় আসে না।
উল্লেখ্য, মসজিদের ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় কোন মসজিদ না থাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছর ২০১৩ সালের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় ২০১৩ সালের ৯ আগস্ট। সম্প্রতি ব্যাংকের সম্পূর্ণ পাওনা কর্জে হাসানার মাধ্যমে সংগ্রহ করে তা পরিশোধ করা হয়। কিন্তু মসজিদটি কর্জে হাসানা মুক্ত তথা সম্পূর্ণ ঋৃণমুক্ত করতে বর্তমানে ১ লাখ ৮০ হাজার ডলার প্রয়োজন বলে জানিয়েছেন সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন। তিনি আল্লাহর ঘর মসজিদটিকে সম্পূর্ণ ঋৃণ মুক্তিসহ বহুতল ভবন তৈরীতে সবার সাহায্য-সহযোগিতা কামনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল