Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসে তিন তলা থেকে পড়লেন এক বাংলাদেশী নারী

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 11, 2016 | 2:06 PM

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টারে একটি এপার্টমেন্ট ভবনের তিন তলা থেকে পরে আহত হন বাংলাদেশী এক নারী। ঘটনাটি ঘটে গত ৩ জুন বিকাল পাঁচটায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে স্থানীয় জ্যাকবী হসপিটালে ভর্তি করা হয়। তিনি চার সন্তানের জননী। তার বাড়ী সিলেটের বিয়ানীবাজারে। এ ব্যাপারে তার নিকটাত্মীয় আতিকুল ইসলাম জাকির জানান, আহত তার আত্মীয় আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তার দেহে দু’টি অস্ত্রপ্রচার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,  শুক্রবার বিকেলে বাসায় কেউ না থাকায় তিন তলার জানালার নেট কেটে নীচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন ওই নারী। এসময় তার শরীর জানালায় আটকিয়ে যায়। এসময় তিনি ভেতরে ফিরে যাওয়ার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ম্প্যানিশ মহিলা জানান, তিনি নীচের রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ উপরে আর্তচিৎকার শুনে উপরে তাকিয়ে দেখেন একজন মহিলার শরীর অর্ধেকটা ভেতরে এবং বাকিটা বাইরে ঝুলছে। ভদ্রমহিলা ৯১১ তে  কল করেন। তবে এ্যাম্বুলেন্স এসে তাকে উদ্ধার করার আগেই তিনি ৩ তলা থেকে নীচে পরে যান। নীচে ঘাসের উপর পরায় তিনি মারাত্মক আহত হওয়া থেকে বেঁচে যান। এম্বুলেন্স কর্মীরা তাকে দ্রুত জ্যাকবী হসপিটালে নিয়ে ভর্তি করে।
প্রতিবেশীরা জানান, সিলেট বিয়ানীবাজার অধিবাসী ওই নারী তার স্বামীর সাথে  গত ৪ বছর যাবৎ ম্যাকগ্রো এভিনিউ’র ওই বাসায় বসবাস করে আসছিলেন। তাদের ৪ ছেলে মেয়ে। বড় মেয়ে বাংলাদেশে একটি কলেজে শিক্ষকতা করেন। অন্য তিনজন নিউ ইয়র্কের স্কুল ও কলেজে পড়াশোনা করছে। ইমিগ্রান্ট হয়ে তারা আমেরিকায় আসার সময় তাদের বড় মেয়ে বয়সের বাধার কারণে ভিসা পাননি বিধায় ওই নারী  মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন এবং তাকে প্রায়ই হা-হুতাশ করতে দেখা যেত। প্রতিবেশীরা জানান, ঘটনার দিন স্বামী কাজে এবং সন্তানেরা স্কুল-কলেজে থাকার কারণে খালি বাসায় তিনি এ ঘটনা ঘটান।
ঘটনার পরপর অকুস্থলে ছুটে আসেন বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট আব্দুস শহিদ, বিএসিসি’র সভাপতি এডভোকেট এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি মো: শামীম মিয়া, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোশিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন প্রমুখ। তারা ভিকটিমের পরিবারের প্রতি সহানুভুতি ও তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV