নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর সাথে পাবলিক এডভোকেট ও কাউন্সিলম্যানের মত বিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে সিটির পাবলিক এডভোকেট লিটিয়া জেমস্ ও সেভেনটিন ডিস্ট্রিক্ট কাউন্সিলম্যান সালামাংকা জুনিয়রের। সম্প্রতি কমিউনিটি বোর্ড এক এর মাসিক সভায় এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ জানান, গত মাসে কমিউনিটি বোর্ড এক এর মাসিক সভায় উপস্থিত হয়ে নিউইয়র্ক সিটির প্রথম মহিলা পাবলিক এডভোকেট লিটিয়া জেমস্ নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জীবনমান উন্নয়ন, সিটির আইন শৃংখলা সহ Equal pay for, equal work, Protecting Elderly Rsidents from discrimination নানাবিধ বিষয়ে বোর্ড সদস্যগনের প্রশ্নোত্তর পর্বে ইমিগ্রান্ট কমিউনিটির স্বার্থ রক্ষায় একাত্ম হয়ে কাজ করার অংঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে, সিটির সেভেনটিন ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান ও সিটির Landuse Subcommittee on Planning Disposition এবং Concession এর চেয়ারম্যান সালামাংকা জুনিয়র ইমিগ্রান্টস রাইটস, আইন শৃংখলা, উন্নয়ন এবং স্বল্প আয়ের বাসিন্দাদের চাকুরী ও বাসস্থান সুযোগ সৃষ্টির জন্য কমিউনিটির সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বোর্ড সদস্যদের ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির উন্নয়নে অংশ গ্রহণের জন্য আহ্বান জানান।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর