Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন’র আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: March 15, 2018 | 9:01 AM

আফরিনা জিমি : ৯ই মার্চ এর সোনালী সন্ধ্যা, বেগুনী-সাদা মিশ্রণের শুভ্রতা যেন মনে করিয়ে দিচ্ছে নারীর প্রতি ন্যায় বিচার এবং নারী মর্যাদার কথা। ঢুকতেই টের পেলাম শিল্পী, সাহিত্যিক, সংগঠক, কূটনৈতিক সাংবাদিক আর আত্মপ্রত্যয়ী নারীদের ভীড়ে ঝলমল করছে আল-আকসা পার্টি হল। একপাশে রয়েছে বৈকালিক নাস্তার ব্যবস্হা। কুশল বিনিময়ে কেটে গেল কিছুটা সময়। এরপর শুরু হলো মুল পর্ব।
মঞ্চে আসলেন ব্রঙ্কস বাংলদেশ উইমেন্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন। আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভিনন্দন জানিয়ে; বললেন একজন স্বাবলম্বী নারী হিসেবে তার নিজের কথা। স্বপ্ন আর আত্মবিশ্বাস এর কথা । এরপর মঞ্চে ডেকে নিলেন উইমেন্স এসোসিয়েশন এর সদস্যবৃন্দ; পরিচয় করিয়ে দিলেন অতিথিদের সাথে। এসোসিয়েশন এর সেক্রেটারি শামীম আরা বেগমকে অনুষ্টান পরিচালনার দায়িত্ব দিয়ে বিদায় নেন ফরিদা ইয়াসমিন।

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন শামীম আরা বেগম। একে একে মঞ্চে ডেকে নেন অনুষ্ঠানে উপস্থিত কূটনৈতিক ব্যক্তিবর্গদেরl তারা তুলে ধরেন, নারীর অগ্রযাত্রা ও সারা বিশ্বে নারীর ভূমিকাl কুটনৈতিক সঞ্চিতা হক বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণl এ প্রসঙ্গে তার এবং তার মায়ের সফলতার পেছনে তার বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বের সাথে স্মরণ করেনl
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মাসুদ বিন মোমেন তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের মেয়েরা অবিশ্বাস্য অবদান রেখে চলেছেন! তিনি বলেন, বাংলাদেশের নারী এখন বৈমানিক, নারী পুলিশ কর্মকর্তা, কাজ করছেন সেনা বাহিনীতে এমনকি যোগ দিয়েছেন বিশ্ব শান্তি মিশনেl

কনসাল জেনারেল শামীম আহসান বলেন এই দিনটি শুধু নারীদের নয় আমাদের সবারl তিনি মনে করেন, বাংলাদেশ সম্মুখপানে এগিয়ে যাওয়ার পেছনে নারীর ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন এত বড় পরিসরে নারী দিবসের অনুষ্ঠান আর কেউ করেছে কিনা তার জানা নেই।
নারীর সফলতা তাদের অভিজ্ঞতা এবং নানা বিষয়ে প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন, পারভীন সুলতানা, সোমা মাহেজাবিন, প্যান্ডোরা চৌধুরী, নীরা কাদরী, মুক্তি জহির, ডাক্তার শাহানারা বি আলী, নাট্য কর্মী শিরিন বকুল, মনিজা রহমান, রানু ফেরদৌস এবং মেরি জোবায়দা।
লেখিকা সোনিয়া কাদের তার বক্তব্যে বলেন, অন্ধকার দূর করতে চাই বাতির ব্যবহার, আমাদের ব্রঙ্কসে একটি বাতিঘর আছে l আর তা হলো ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশনl যারা নাকি কাজ করে যাচ্ছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফা’র ছোট ছোট ছেলে মেয়েদের নিয়েl
নিউইয়র্ক সিটি কমিশন এবং হিউম্যান রাইটস ব্রঙ্কস এর ডায়কেক্টর কাজরী চৌধুরী কাজের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যের দিকটি তুলে ধরেন এবং এই বৈষম্য দুরিকরণের উপর গুরুত্ব আরোপ করেনl প্রসঙ্গত তিনি উল্লেখ করেন, মাতৃত্ব কালীন সময়ে নারীরা যে কর্ম বৈষম্যের শিকার হন সেই বৈষম্য দূর হওয়া খুব জরুরিl নারীর অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কথা বলেন নতুন প্রজন্মের নারী নুসরাত তিশা ও মার্জিয়া স্মৃতিl
৭ই মার্চ পালন করতে গিয়ে ঢাকায় যে নিরাপত্তা হীনতার শিকার হলো নারী, সে সম্পর্কে লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস বলেন, কেন নারীরা আক্রান্ত হয় পুরুষের হাতে…তিনি উল্লেখ করেন এবার একুশে বই মেলায় একটি বই বেরিয়েছেl বইটির নাম “পুরুষ না পশু”! লিখেছেন একটি মেয়েl তিনি আরো বলেন, কিছু পুরুষ আছে যারা পশুর চেয়েও ভয়ংকর, কারন এদের মাঝে পশু প্রবৃত্তির বাস এবং এরা মনে করে নারী তাদের পদানতl বাংলাদেশের মেয়েরা এগুচ্ছেl অসংখ্য প্রতিবন্ধকতা পেরিয়েও যেকোনো পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করছে নারীরাl কারণ হচ্ছে অতুলনীয় সাহসিকতা ও পরাজয় না শিকার করার ক্ষমতাl
প্রশ্ন উত্তর পর্বে নারী দিবস নিয়ে আরো কথা বলেন, লেখক ও গবেষক আহমাদ মাযহার, লেখক এবং প্রাবন্ধিক ফেরদৌস সাজেদীন, সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক এর পরিচালক মোশাররফ হোসেন, কবি কাজী জহির, এবং ছড়াকার শাহ আলম দুলালl
এসোসিয়েশন এর শুরু থেকে আজ অব্দি আছেন আমাদের সাথে, কেন আছেন? এমন প্রশ্নের উত্তরে কথা বলেন, বাংলা পত্রিকার নিউজ এডিটর হাবিব রহমান, সৈয়দ খসরু (টাইম টেলিভিশন) সাংবাদিক মিজানুর রহমান, সাইদুর রহমান লিংকন, এহসানুল হক সানী এবং সালেহ আহমেদ (সিনিয়র ম্যানেজার অব ওয়েলকেয়ার)।
তাদের মতে যারা ভাল কাজ করেন; তাদেরকে সহযোগিতা করা নৈতিক দায়িত্ব বলে মনে করেন তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আক্তার আহমেদ রাশা, সুমন শামস উদ্দিন, এ ইসলাম মামুন, নওশাদ আহমেদ মানিক, মোহাম্মদ নাসির উল্লাহ, আবুল বাসার, মোহাম্মদ জোনায়েদ, শহীদ উদ্দিন, তৌকির আজাদ শুভ প্রমুখl
আরো যাদের উপস্থিতিতে নারী দিবসের অনুষ্ঠান স্বার্থক হয়েছে – মেরিস্টেলা আহমেদ শ্যামলী, ঈশা তাহেদা, লিসা ডি. এন্ড্রিয়া জাস্টিন লোপেজ, কানিজ ফাতেমা, লুসি হাসান, সুলতানা ডলি, জুলেখা জলি, জান্নাত আরা, রহিমা সুলতানা, ফারহানা বেগম, শামীমা পারভীন, জাহানারা বি আহমেদ, মনোয়ারা বেগম, ফেরদৌসী বেগম, রাহাত কাজী, উম্মে কুলসুম, রুমা আলম, ক্লারা রোজারিও, পলি শাহীনা, কবিতা হোসাইন, শারমিন তানিয়া, তাহমিনা শহীদ, সুরাইয়া আলম এবং বেনজির শিকদারl
অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলবার জন্য ছিল সংগীত ও নৃত্য। নৃত্য পরিবেশনায় ছিল স্মৃতি, নিশু, অর্পিতা, ফাইজা, ঈশানি, মৃদুলা এবং আনিকা।
সংগীত পরিবেশন করেন তাহমিনা শহীদ, শারমিন তানিয়া এবং বাফার সংগীত গুরু জাভেদ ইকবালl
মন্ত্রমুগ্ধ হয়ে হল ভর্তি দর্শক মধ্য রাত পর্যন্ত উপভোগ করেন পুরো অনুষ্ঠানটিl আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠান আয়োজনের সহযোগিতায় ছিলেন, শিউলি হক, শামীম আরা বেগম, ফারজানা ইয়াসমিন, আফরিনা জিমি, শারমিন শিলা, নাইয়ার সুলতানা, মনোয়ারা বেগম, নুসরাত লিমা, আমেনা ইলু, রেজওয়ানা সেলিম এবং মুন্নুজান নীলাl সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদা ইয়াসমিনl
-আফরিনা জিমি (প্রচার সম্পাদক), ব্রঙ্কস বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন, নিউইয়র্কl

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV