Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: May 20, 2018 | 3:24 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2225359094148544/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMjI1NDQ2NDY3NDczMTQw/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর নিরব রেষ্টুরেন্টে গত ১৮ মে শুক্রবার অনুষ্ঠিত হয় এ ইফতার উৎসব।


ইফতার মাহফিলে পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত এবং মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।

  
সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ ও সহ

  

সভাপতি রফিকুল ইসলাম, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটি ইনক’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,

বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, নিরব রেষ্টুরেন্টে কর্ণধার বখতিয়ার রহমান খোকন, পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি), পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোজাফর হোসেন, সোনালী এক্সচেঞ্জ ব্রঙ্কস শাখার ম্যানেজার মুজিবুর রহমান মিলন, কমিউনিটি এক্টিভিস্ট শাহাদাত হোসেন, আকতার হোসেন প্রমুখ।


ইফতার মাহফিলে ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/2225380280813092/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ