Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির বর্ণাঢ্য অভিষেকসহ চার সংগঠনের বিজয় দিবস উদযাপন : নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: December 20, 2016 | 3:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর উৎসব আমেজে বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস যৌথভাবে উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ইনক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস ইনক, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন এবং রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ। একই অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র নতুন কমিটির কর্মকর্তারা। এ উপলক্ষে স্থানীয় সময় ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিং-ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কবিতা আবৃতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এ চার সংগঠন। বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন বাংলাদেশীদের বর্ণাঢ্য এ আয়োজনে।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানোর পর মূল অনুষ্ঠান শুরু হয়। রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র সাধারণ সম্পাদক হারুন আলীর পরিচালনায় ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। এসময় কমিটির নব-নির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু। গেস্ট স্পিকার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, মূল ধারার ম্যাথ টিচার মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আয়োজক কমিটির সদস্য সচিব রেহানুজ্জামান, প্রধান সমন্বয়কারী নূরউদ্দিন, সমন্বয়কারী জিল্লুর রহমান, আবদুর রহিম ও মোহাম্মদ শাহ আলম, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, সাইদুর রহমান লিংকন, এ্যাডভোকেট কাইয়ুম চে্ৗধুরী, মোজাফর হোসেন, দিদারুল ইসলাম, নুরে আলম জিকু, সোহান আহমেদ টুটুল, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের সভাপতি সিরাজুল ইসলাম বেগ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, নারী নেত্রী নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, রেক্সোনা মজুমদার, ডা. নাহিদ খান, ফারজানা ইয়াসমিন, আম্বিয়া অন্তরা ছাড়াও ব্রঙ্কসের বিভিন্ন সংগঠনসহ কমিউনিটি নেতারা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনগুলোর কর্মকর্তারা।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রবাসী তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানান হয়। সম্মাননাপ্রাপ্ত হলেন, তোফায়েল আহমেদ চৌধুরী, আবুল মনসুর এবং আবু কায়সার চিশতি। স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদার পক্ষ থেকে এ তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল তাদের সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। দেশ অনেক এগিয়ে গেলেও এখনো স্বাধীন বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। বক্তারা নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা রোহিঙ্গাদের নিজদেশে নিরাপদে বসবাসের বিষয়টি নিশ্চিত করার জন্য অবিলম্বে জাতিসংঘসহ বিশ্ব নের্তৃবৃন্দের কার্যকর পদক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি।
অনুষ্ঠানে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র অভিষিক্তরা হলেন : সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, সহ সভাপতি জিল্লুর রহমান, নুর উদ্দিন ও কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবরুল হোসেন, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান রেহান, সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল আলিম মামুন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক রুবেল আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুন আলী, মেম্বারশীপ সেক্রেটারী আহমেদ শাহ সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহিম, যুব ও ক্রীড়া সম্পাদক ইব্রাহীম খলিল জাহেদ, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার রিতা, কার্যকরী সদস্য : রেজাউল ইসলাম সেলিম, আহমেদ হোসেন, আবদুল আলম, নুনা মিয়া, হারুনুর রশিদ, মো. আবদুল বাসিত, জিয়াউর রহমান জিতু এবং রুকন আহমেদ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন কামরুন্নাহার রীতা, রেহানুজ্জামান রেহান, হাবিবুর রহমান প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, জিনাত রেহানা রত্না, জিল্লুর রহমান, ন্যান্সী খান, চন্দ্রা ও শামীম। গান পরিবেশন করেন। শিল্পীদের অসাধারণ পরিবেশনা দর্শকদের দারণভাবে মুগ্ধ করে। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV