Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বোরো প্রেসিডেন্টের ‘রামাদান সেলিব্রেশান’

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: June 17, 2016 | 11:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বোরোর প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়রের আয়োজনে গত ১৬ জুন বৃহস্পতিবার লেহম্যান কলেজ হলে অনুষ্ঠিত হয় ‘রামাদান সেলিব্রেশান’। ব্রঙ্কস বোরোর প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়রের আমন্ত্রণে ব্যতিক্রমী এ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধর্মীয় আমেজে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর। পবিত্র কুরআন থেকে তেলওয়াত, দোয়া, আলোচনা, ইফতার পরিবেশনে বিভিন্ন ভাষা-ভাষী মুসলমান নর-নারীর অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলায়।
আকরাম ওমরের উপস্থাপনায় শুরতেই পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন মুবারিক আবুবকর। দ্য বিউটি অব রামাদান শীর্ষক আলোচনায় অংশ নেন ইয়াঙ্কসা ইসলামী সেন্টারের হুসাইনি হুসাউ বাবেলওয়াইজ। তিনি রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বলেন পবিত্র কুরআন নাজেলের এই মাসটি অত্যন্ত বরকতময়।
বোরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র ‘রামাদান সেলিব্রেশান’ বিষয়ে তার বক্তব্যে বলেন, এটা আমার প্রথম আয়োজন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কস বোরো সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সব দেশের, সব ভাষা-ভাষী মানুষের। মিশ্র সংস্কৃতির এই বোরোতে সকল কমিউনিটির নিজেস্ব ভাষা, সংস্কৃতি রয়েছে। আমরা প্রত্যেকের নিজস্ব সংস্কৃতিকে লালনে উৎসাহিত করি। সকলের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তিনি যুক্তরাষ্ট্রের উন্নয়নে মুসলমানদের উল্লেখযোগ্য ভূমিকার প্রসংশা করে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবার জন্য ব্রঙ্কস বোরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়ারের পক্ষ থেকে বিশেষ সাইটেশন প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন জামিল এস আলতাহেরী, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এডভোকেট মো. এন মজুমদার এবং আপটাউন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনকের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিশাম এ ইলজানাতি।
‘রামাদান সেলিব্রেশান’এ বাংলাদেশী কমিউনিটির মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্যান্ডস-এর রফিকুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল তিতুমির, বোরহান উদ্দিন, আব্দুর রহিম, রাশেদ মজুমদার, চৌধুরী মোমিন তানিম, আম্বিয়া বেগম অন্তরা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
মূলধারা ও বাংলাদেশী মিডিয়া গুরুত্বের সাথে অনুষ্ঠানটি কাভার করে। বাংলাদেশী মিডিয়া কর্মীদের মধ্যে ছিলেন, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ও টিভির ব্রুকলীন ব্যুরো চীফ এম মাহাব, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, আরটিভির সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল ও ক্যামরা পার্সন বাবু, টিভিএন২৪ এর পারভেজ এবং রফিক প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV