নিউইয়র্কে ব্রঙ্কস মুসলিম সেন্টারের বার্ষিক সাধারণ সভা : পুরাতন কমিটি পুন:নির্বাচিত
নিউইয়র্ক: নিউইয়র্কে শান্তিপূর্ণ আনন্দঘন ও হৃদৎতাপূর্ণ পরস্পরের সহযোগিতা মূলক পরিবেশে ব্রঙ্কস মুসলিম সেন্টারের সাধারন সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়। ২০০৭ সালে চরম অর্থনৈতিক মন্দার মধ্যে যাত্রা করা সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা কমিটির ফলপ্রসু কার্যকরী পদক্ষেপের দ্বারা হাঁটি হাঁটি পা পা করে একটি অনুকরনীয় আদর্শ সংগঠনে পরিণত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবদুর রহমান খানের সভাপতিত্বে ও মূলধারার রাজনৈতিক সংগঠক, বিশিষ্ট রিয়েলষ্টেট ব্যবসায়ী ও মাল্টি সার্ভিস প্রোভাইডার, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলীর পরিচালনায় গত ২৭শে নভেম্বর সকাল ১১টা থেকে একটানা বাদ মাগরিব পর্যন্ত এজান্ডা মাফিক আলোচনা পর্যালোচনা শেষে সভার কার্যক্রম পরিচালিত হয়। সহকারী ট্রেজারার মোঃ গোলাম রহমান সোহেলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনের সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পরই সংগঠনের নানাবিদ বহুমুখী কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন সাধারন সম্পাদক মোঃ সোলাইমান আলী, খাতওয়ারী বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রেজারার মোঃ হাসান করিম। সমস্ত দায় দেনা পরিশোধের পর ও বেশ সন্তোষজনক অর্থ উৎবৃত্ত্ব থাকায় উপস্থিত সকলেই কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তথা খাদেম কমিটির সকলের ভূরসী প্রসংশা করেন। প্রতিষ্ঠানের অগ্রযাত্রা থেকে প্রতিষ্ঠাতা কমিটি অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও সততার ও জবাব দিহিতার সাথে প্রতিটি কার্যক্রম পরিচালনা করে প্রবাসে অনুকরণীয় সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করায় সকলেই আল্লাহপাকের শোকরানা ও কার্যকরী কমিটির সকল সদস্যের প্রতি কৃতঞ্জতা জানান। পূর্ন নির্ধারিত নির্বাচন পরিচালনা বোর্ড তাই অতি সহজেই সাধারন সভাতেই কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নতুন কমিটি গঠন করতে সক্ষম হন। প্রতিষ্ঠাতা কমিটির কারও বিরুদ্ধে বা কারও বিপক্ষে তেমন কোন অভিযোগ বা অসন্তোষ না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় পুরাতন কমিটি-ই পরবর্তী ২০১৭-২০১৮ দুই বছরের জন্য পূণঃ নির্বাচিত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান আবদুর রহিম মৃধা, নির্বাচন কমিশনার ট্রাষ্টিবোর্ড সদস্য মাষ্টার আঃ খালেক মাস্টার ও ট্রাষ্টিবোর্ড সদস্য নির্বাচন কমিশনার ইঞ্জিঃ মোঃ হাফিজুর রহমান সকলের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন।
২০১৭-১৮ সালের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত কমিটি : সভাপতি মোঃ আঃ রহমান খান, সহ-সভাপতি আঃ রহিম বাদশা, সহ-সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক মোঃ সোলায়মান আলী, সহ- সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ হাসান করিম এবং সহ-কোষাধ্যক্ষ মোঃ গোলাম রহমান সোহেল। এছাড়া সদস্যরা হচ্ছেন আবুল বারাকাত, মজিবর রহমান,শুকুর আলী, গোলাম হায়দার ফারুক, আলমগীর মোল্লা, আঃ রব, আলতাফ হোসেন ও তাফাজুল ইসলাম।
এছাড়াও সর্বসম্মতিক্রমে লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
ফিনারাল সার্ভিস চালু কল্পে ইগঈটও-র নিজস্ব অর্থায়নে কবর স্থান ক্রয় করা, নতুন প্রজন্মের মাসে ইসলামী জ্ঞান প্রদানের নিমিত্ত্বে আরবী শিক্ষা কার্যক্রম চালু করন। ইঞ্জিঃ মোঃ মুরসালিন বিন হাদিমকে সমন্বয়কারী করে শিক্ষা কমিটি গঠন করা হয়। মসজিদ গৃহ সম্প্রসারন ও বহুতল বিশিষ্ট ভবন নির্মানের উদ্যোগ গ্রহন। প্রতিষ্ঠানের আয় ব্যায় তথা সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি আঃ মালেক ও মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আবদুর রহিম বাদশা, আবদুস সালাম, সহ- সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ হাসান করিম, সহ-কোষাধ্যক্ষ মোঃ গোলাম রহমান সোহেল, সদস্যঃ- আবুল বারাকাত, শুকুর আলী, গোলাম হায়দার ফারুক, আলমগীর মোল্লা, আঃ রব, তাফাজুল ইসলাম, মুরসালিন বিন হাফিজ, সোহাইব ও আকন্দ সভার কার্যক্রমকে দ্রুত সঠিকভাবে সম্পন্ন করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ও সার্বিকভাবে সহযোগীতা করেন।
রসনা চাইনিজ ও কাবাব রেষ্টুরেন্টের সুস্বাদু লাঞ্চ দ্বারা সকলকে আপ্যায়ন এবং সভাপতির বক্তব্য ও শান্তি তথা বার্মার মুসলিমদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে সভার কার্য সমাপ্ত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ