Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস মুসলিম সেন্টারের বার্ষিক সাধারণ সভা : নতুন কার্যকরী পরিষদ গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: November 30, 2018 | 8:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কস মুসলিম সেন্টারের বার্ষিক সাধারণ সভা ২৫শে নভেম্বর রবিবার জোহর নামাজের পর  মসজিদে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা আঃ রহমান খান। শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও মূল ধারার রাজনীতিক সংগঠক  মোঃ সোলায়মান আলী। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন আঃ রহিম মৃধা ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার। ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও নির্বাচন কমিশনার মোঃ আব্দুল খালেক মাষ্টার ও মাওলানা আওলাদ হোসেন কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করে নতুন কার্যকরী পরিষদের গঠনে বিশেষ ভূমিকা রাখেন। জোহর নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এজেন্ডা মাফিক সৌহার্দ্য পূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্রমবর্ধমান কমিউনিটির সেবায় মসজিদ গৃহের বহুতল ভবন নির্মাণ ও পূর্ণাঙ্গ মুসলিম সেন্টার গঠনে ইন্জিনিয়ার দ্বারা নতুন প্লান মোতাবেক উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যাদের দ্বারা শুরু থেকে এই পর্যন্ত সার্থক সাবলীল ভাবে ব্রঙ্কস মুসলিম সেন্টার প্রতিষ্ঠানে রূপ ধারণ করতে সক্ষম হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁদেরকে স্ব স্ব পদে পূণরবহাল করে শুধু একটা শূন্য পদ পূরন করে 15 সদস্য বিশিষ্ট  কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচন করা হয়েছে।

 

নির্বাচিতদের তালিকা: সভাপতি মাওলানা আঃ রহমান খান, সহ সভাপতি আঃ রহিম বাদশা, আঃ সালাম, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ হাসান করিম, সহ কোষাধ্যক্ষ মোঃ গোলাম রহমান ফারুক, কার্যকরী সদস্য: মোঃগোলাম রহমান সোহেল, আলমগীর হোসেন মোল্লা, আবুল বারাকাত, শুকুর আলী, মোঃ তাহাজুল ইসলাম, আঃ বারিক, আঃ রব এবং মোঃ বজলুর রহমান আকন্দ।

উন্নয়নের  স্বার্থে ট্রাস্টি বোর্ডের সদস্য সংখ্যা প্রয়োজনে বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ট্রাস্টি বোর্ড সদস্য সহ উপস্থিত সকল লাইফ মেম্বার ও সদস্যরা উপস্থিত থেকে সার্বিকভাবে ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ  করে আখেরি মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ