নিউইয়র্কে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্চের ডাইরেক্টর আতাউর রহমান কুটির সংবর্ধনা : বিনিয়োগকে সহজ করতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ অবদান রাখছে প্রবাসীরা। উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী তারা। তাই বিনিয়োগকে সহজ করতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যশা করে প্রবাসীরা। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্চের ডাইরেক্টর ও বাংলাদেশ এসোসিয়েশন গ্রেটার রিডিংয়ের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান কুটিকে নিউইয়র্কে দেয়া এক সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি। স্থানীয় সময় ১৫ মে রাতে নর্থ ব্রঙ্কসের মজা রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলাবাসী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। ইউএসএনিউজঅনলাইন
কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রউফ, আজমল হোসেন খান, হাজী আবদুল মুসাব্বির, সমেজ আহমেদ চৌধুরী, সামছু মিয়া, আবদুল আলিম, লেবু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার নেতা মো. আতাউর রহমান কুটি বলেন, বিনিয়োগকে সহজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। প্রবাসীরা যাতে নির্ভয়ে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। বিনিয়োগে আগ্রহীরা যাতে হতাশ না হয়, সে খেয়ালও রাখতে হবে সরকারকে। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সম্ভব।
অনুষ্ঠানে মো. আতাউর রহমান কুটিকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার তার বক্তব্যে নিউইয়র্ক সিটি ও স্টেটের বিভিন্ন আইন-কানুন ও সুযোগ সুবিধার নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে মৌলভীবাজার প্রবাসীরা জেলার প্রাচীন বিদ্যাপিঠ আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়কে মহাবিদ্যালয়ে উন্নীত করার লক্ষে অনুদান সংগ্রহের কথা জানিয়ে প্রবাসীদের অর্থায়নে একটি নতুন ভবণ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা এজন্য সংবর্ধিত অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ