Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটরিয়ালের শিক্ষার্থী আশরাফুরের সাফল্যের গল্প

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: April 13, 2018 | 11:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : এসএটি পরীক্ষার ফলাফলেও নিউইয়র্কে কমিউনিটির অন্যতম সেরা টিউটরিয়াল মামুন’স টিউটরিয়ালের অসামান্য সাফল্য। এ টিউটরিয়ালের অনেক শিক্ষার্থী জায়গা করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেরা কলেজ-ইউনিভার্সিটিতে। অসংখ্য শিক্ষার্থী এসএটিতে ভালো স্কোর করে টপ টিয়ারের কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এদেরই একজন আশরাফুর রহমান সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের স্বনামখ্যাত কর্ণেল ইউনিভার্সিটিতে ফুল স্কলারশীপসহ কম্পিউটার সাইন্সে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। বাবা আনিসুর রহমান ও মা স্বপ্না আক্তারের আমেরিকান ড্রীম বা স্বপ্ন পূরুণ হতে চলেছে। ছেলের অসাধারণ সাফল্যে আবেগ আপ্লুত। চোখে আনন্দ অশ্রু তাদের। ছেলে আশরাফুর রহমান সিদ্দিকীর কর্ণেল ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়ার সে সুখবর জানাতে ছেলেকে সঙ্গে নিয়ে তারা সম্প্রতি এসেছিলেন মামুন’স টিউটরিয়ালের বঙ্কস শাখায়। ছেলের এ সাফল্যের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এর নেপথ্য কারিগর প্রফেসার শেখ আল মামুনকে। বাবা-মা দু’জনই বললেন, এ অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। তারা উচ্চতর শিক্ষা প্রদানে মামুন’স টিউটোরিয়ালের ভুমিকার প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাইয়ে দিতে মামুন ভাইয়ের অবদান অনস্বীকার্য। মামুন ভাইয়ের এ ঋণ কিভাবে শোধ করব আমাদের জানা নেই। তারা জানালেন, আশরাফুর কঠোর অধ্যাবসায়ী। পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। টিউটরিয়ালের কর্নধার শেখ আল মামুনও উষ্ণ অভিনন্দন জানান তাদের। এসময় আশরাফুর শোনালেন তার সাফল্যের পেছনে বাবা-মা এবং মামুন’স টিউটোরিয়ালের ভূমিকার গল্প। বললেন ৭ম গ্রেড থেকে রিজেন্টস, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তিসহ এসএটি সহায়তার জন্য মামুন’স টিউটোরিয়ালে ক্লাসে অংশ নেই। টিচাররা যতœসহকারে পড়িয়েছেন। তাই ভাল ফলাফল সম্ভব হয়েছে।


প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, আশরাফুর ৭ম গ্রেড থেকে রিজেন্টস, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তিসহ এসএটি ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয় তার টিউটোরিয়ালে। সে ছিল খুবই হার্ড ওয়ার্কিং। ফলো করেছে আমাদের সকল গাইড লাইন। তাই আশানুরূপ সাফল্য পেয়েছে।
তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও আমাদের অসংখ্য শিক্ষার্থী কর্ণেল ইউনিভার্সিটিসহ দেশের নামকরা কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছে। টিউটরিয়ালের শিক্ষার্থীদের প্রায় ৭৫ ভাগই সে সুযোগ পেয়েছে। এ কৃতিত্ব ছাত্র এবং তাদের অভিভাবকদের। আমরা শুধু গাইড লাইন দিয়ে যাই। কলেজ-ইউনিভার্সিটির জন্য সময়োপযোগী ও আধুনিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর সর্বোচ্চ মেধা বিকাশের চেষ্টা করি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে তারা সফল হতে পারে। কলেজে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, করণীয় এবং শিক্ষা বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এতে একজন ছাত্র স্কলারশীপ সহ ভালো কলেজ-ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের পরীক্ষায় ভালো ফলাফল করতে নিয়মিত পড়া-শোনা, হোমওয়ার্ক করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভালো কলেজে গেলে ভালো ফলাফল আসে। সুযোগ সৃষ্টি হয় ভাল চাকরী পাওয়ার, ভাল কিছু করার। এত উজ্জ্বল হয় মা-বাবার মুখ। বাস্তবে রূপ নেয় আমেরিকান স্বপ্ন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV