নিউইয়র্কে মামুন’স টিউটিরিয়ালের কোর্স সমাপনী অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মামুন’স টিউটিরিয়ালে প্রতিষ্ঠানটির সামার কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। গত ২০ আগস্ট ২য় গ্রেড থেকে ৭ গ্রেডের ছাত্র-ছাত্রীদের গত দু’মাস ব্যাপি গণিত ও ইংরেজী কোর্সে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভবাকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রীদের সুষ্ঠুভাবে কোর্স সমাপ্ত করার জন্য মামুন টিউটিরিয়ালের স্বতাধিকারী ও প্রিন্সিপাল শেখ আল মামুন সবাইকে ধন্যবাদ জানান। ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন কোর্সে শুরুতেই তাদের কাছে গণিত বিষয়টি অনেক কঠিন মনে হত কিন্তু কোর্সে অংশ গ্রহণ করার পর সব কিছুই তাদের কাছে সহজ মনে হচ্ছে। ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষকদের সুন্দর ও সহজ করে বিষয় গুলো শেখানোর জন্য ধন্যবাদ জানান।
কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। সবশেষে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাকদের মধ্যে মামুন টিউটিরিয়ালের পক্ষ থেকে চা চক্রের আয়োজন করা হয়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া