Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালের ৪০ হাজার ডলারের গ্রীষ্মকালীন স্কলারশিপ ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: June 9, 2018 | 11:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম টিউটোরিং প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল ৪০ হাজার ডলারের গ্রীষ্মকালীন স্কলারশিপ ঘোষণা করেছে। এ স্কলারশিপের আওতায় বাঙালী শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত মেধাবী ও পিতা-মাতার আর্থিক সঙ্গতি বিবেচনা করে শিক্ষার্থীদের বিনা খরচে শিক্ষার সুযোগ দেয়া হবে। এবিষয়ে মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস ক্যাম্পাসে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মামুন’স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল শেখ আল মামুন জানিয়েছেন, স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা (এসএইচএসএটি) প্রস্তুতির জন্য আগামী ২৩ জুন শনিবার তাদের ব্রঙ্কস শাখায় (১৫০৪ ওলমস্টিড এভিনিউ) সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মডেল টেস্ট। একই দিনে এসএটি’র শিক্ষার্থীদের বাছাই করার জন্য তাদের পরীক্ষা নেয়া হবে দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
কুইন্সের জ্যাকসন হাইট শাখায় শিক্ষার্থীদের এসএইচএসএটি এবং এসএটি’র জন্য বাছাই পরীক্ষা হবে ২৪ জুন রোববার দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের এবং পিতা-মাতার আর্থিক সঙ্গতি বিবেচনা করে ছাত্র-ছাত্রীদের বাছাই করা হবে। স্কলারশিপ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন কর্মসূচি শুরু হবে ৩০ জুন থেকে। প্রতিটি সেশন হবে চার ঘন্টার। সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
শেখ আল মামুন জানিয়েছেন, ৪০ হাজার ডলার শিক্ষাবৃত্তি কার্যক্রমের সাফল্য নিশ্চিত হলে, ভবিষ্যতে কমিউনিটি শিক্ষা প্রসারের জন্য এ ধরনের আরো উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, মনোযোগের সাথে শিক্ষাবৃত্তি কোর্স শেষ করলে সফলদের ভালো স্কুল-কলেজে ভর্তির সুযোগ পেতে সমর্থ হবে।
এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য শেখ আল মামুনের সাথে ৯১৭ ৫৬১ ১০৯০ ফোনে যোগাযোগ করার জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানান হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV