Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে স্পেশালাইজড স্কুলে ভর্তি বিষয়ে পরামর্শমূলক সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: February 18, 2016 | 11:46 AM

ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত নিয়ে নানা সভা-সেমিনার আয়োজন অব্যাহত রেখেছে। ছাত্রছাত্রী, অভিভাবক ও সুধীদের নিয়ে তাদের বিভিন্ন শাখায় এসব সেমিনারের আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর মামুন’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখায় স্পেশালাইজড স্কুলে ভর্তি বিষয়ে পরামর্শমূলক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্পেশালাইজড স্কুলে ভর্তি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত নিয়ে বক্তব্য রাখেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন এবং প্রতিষ্ঠানটির ইংরেজি শিক্ষক স্কট।
সেমিনারে ম্যাথ শিক্ষক শেখ আল মামুন উল্লেখ করেন, নিউইয়র্ক সিটির স্পেশালাইজড স্কুলগুলোতে আসন সংখ্যা সীমিত হওয়ায় সেখানে ভর্তির সুযোগ পাওয়া খুবই কঠিন। উপযুক্তভাবে ছাত্রছাত্রীদের তৈরি করা না গেলে মেধাবি হলেও অনেকে ভর্তির সুযোগ পায় না। প্রতি বছর স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তির আগে মামুন’স টিউটোরিয়াল বিশেষ কর্মসূচি গ্রহণ করে থাকে। জোর দেয়া হয় এই ভর্তি পরীক্ষার ওপর। ছাত্রছাত্রীদের সঠিক পরামর্শ দেয়ার চেষ্টা করে। যেন ছাত্রছাত্রীদের স্বপ্ন বাস্তবরূপ লাভ করে। কারণ এ সব স্কুলে ভর্তি হতে পারলেই ছাত্রছাত্রীরা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে সহজে।
শেখ আল মামুন বলেন, স্পেশালাইজড স্কুলগুলোর যে মান সেই মানের একটি প্রাইভেট স্কুলে পড়াশুনা করতে গেলে প্রায় দেড় লাখ ডলার খরচ হয়। তাই প্রতিটি বাবা মার এবং ছাত্রছাত্রীদের লক্ষ্য থাকা উচিত স্পেশালাইজড স্কুলে ভর্তি হবার। একটু সচেতন, সঠিক দিক-নির্দেশনা এবং কঠোর পরিশ্রম করলেই সেস্বপ্ন পূরণ করা সম্ভব। এর জন্য ছাত্রছাত্রীকে অবশ্যই অতিরিক্ত লেখাপড়া করতে হবে।
শেখ আল মামুন তার প্রতিষ্ঠিত মামুন’স টিউটোরিয়ালের সাফল্যের ধারবাহিকতার কথা উল্লেখ করে বলেন, গত বছর তাদের টিউটোরিয়াল থেকে ৭৫ জন ছাত্রছাত্রী স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৬০ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পেয়েছে। এবারো এলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা এ সুযোগ গ্রহণ করে উচ্চ শিক্ষার পথ সুগম করতে পারেন। ইংরেজির শিক্ষক স্কট বলেন, স্পেশালাইজড স্কুলে ভর্তির জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজি দেখে বা মুখস্ত পড়লে হবে না। বুঝে পড়তে হবে। না বুঝলে শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে। অনলাইনের কিংবা লাইব্রেরির সহযোগিতাও নেয়া যেতে পারে। এবিষয়ে মামুন’স টিউটোরিয়াল প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। যোগাযোগ: ৯১৭-৫৬১-১০৯০।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV