নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রীদের বিশেষ সাফল্য
নিউইয়র্ক : নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রীরা ‘রিজেন্টস’য়ে ভাল ফলাফল করছে। সামারে ছাত্র-ছাত্রীরা মামুন’স টিউটোরিয়ালে বিশেষ ক্লাস করে সাফল্য পাচ্ছে। বেশিরভাগ সাবজেক্টে তারা ৯০’র উপর মার্ক পাচ্ছে। এর ফলে স্পেশালাইজড স্কুল ও কলেজে এসব ছাত্র-ছাত্রীরা সহজেই ভর্তির সুযোগ পাচ্ছে। গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে আয়োজিত প্রেস ব্রিফিংকালে টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুন এ তথ্য জানান। এসময় সাফল্য অর্জনকারি ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিল। মামুন’স টিউটোরিয়ালে বিশেষ ক্লাস করে কিভাবে সাফল্য পেয়েছে তা তারা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরে।
শেখ আল মামুন জানান, ক্লাস এভারেজ, সেট এর পাশাপাশি রিজেন্টস’য়ে ভাল ফল লাভ করলে একজন ছাত্র বা ছাত্রী অবশ্যই ভাল কলেজ বা ইউনিভার্সিটিতে চান্স পাবে। তিনি বলেন, শিশুদের ভর্তির বিষয়ে বাংলাদেশী অভিভাবকরা স্পেশালাইজড হাই স্কুল পর্যন্ত গুরুত্ব দেয়। ভাল কলেজ বা ইউনিভার্সিটি দূরে হলে সেখানে সন্তান ভর্তির বিষয়ে গুরুত্ব দেন না।
শেখ আল মামুন বলেন, সামারের বন্ধটাকে কাজে লাগাতে পারে ছাত্র-ছাত্রীরা। মামুন’স টিউটোরিয়ালে রিজেন্টস’য়ের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বাইলোজি, এলজেব্রা-১, এলজেব্রা-২ সহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। বছরের জুনে রিজেন্টস’য়ে মান যাচাইয়ের জন্য পরীক্ষা হয়। যারা এতে অকৃতকার্য হয় তারা আগস্টে আবার পরীক্ষা দেয়ার সুযোগ পায়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া