নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে কলেজ রেডিনেস সেমিনার ২৮ জানুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে
আগামী ২৮ জানুয়ারী শনিবার এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। কলেজ রেডিনেস, এসএটি, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সেমিনারটি এ দিন সন্ধ্যা ৬টায় মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার ও মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন ।
সেমিনারে শেখ আল মামুন ছাড়াও অতিথি বক্তা থাকবেন জন হপকিন্স ইউনিভার্সিটির ছাত্রসহ অন্যান্য বিশিষ্ট জনরা। সেমিনারে স্কলারশীপ, ফাইনানশিয়াল এইড ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, তার টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়। কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্ক সহায়তাসহ অন্যান্য বিষয়ে পড়াশুনার কোর্সও রয়েছে মামুন’স টিউটোরিয়ালে। মামুন’স টিউটোরিয়াল; ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ