নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে স্পেশালাইজড্ স্কুলে ভর্তি বিষয়ক সমাবেশ : সব কিছু জানা থাকার পরও পরীক্ষায় সময় মত উত্তর দিতে না পারায় কাঙ্খিত ফল থেকে বঞ্চিত হয় অনেক ছাত্র-ছাত্রী
https://www.facebook.com/USANewsNY/videos/2216475345036919/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছে নিউইয়র্কে বাঙালি কমিউনিটির অন্যতম সেরা টিউটোরিং সেন্টার মামুন’স টিউটোরিয়াল। গত ১২ মে শনিবার সন্ধ্যা ৭ টায় মামুন’স টিউটোরিয়ালের স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ’র ব্রঙ্কস শাখায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার শেখ আল মামুন এবং সিনিয়ার শিক্ষক মি. স্কট। স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জানান হয়, প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী তুমুল প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে ভর্তির সুযোগ পায়। এরমধ্যে বিপুল সংখ্যক বাঙালি ছাত্র-ছাত্রী বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। যার উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী মামুন’স টিউটোরিয়ালের।


মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, নিউইয়র্কের স্পেশালাইড হাই স্কুলে নিজ সন্তানকে পড়ানোর স্বপ্ন সব বাবা-মা’র-ই। আর এই স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হিসেবে অবিরাম কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়াল। এ উপলক্ষে আগামী জুলাই-আগস্টে সামার ভেকেশানে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা এ ক্ষেত্রে অনেক ভাল ফলাফল করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদি।
এসময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ আল মামুন এবং সিনিয়ার শিক্ষক মি. স্কট। স্পেশালাইজড্ হাই স্কুলে ইতোপূর্বে চান্স পাওয়া ছাত্র-ছাত্রীরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
সমাবেশে হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের আন্তরিক প্রচেষ্টায় অগনিত ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামিদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং করে বহু ছাত্র-ছাত্রী সিটির স্পেশালাইজড হাইস্কুল ছাড়াও এসএটিতে ভালো স্কোর করে ভালো কলেজ-ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। আগামীতে মামুন’স টিউটোরিয়াল থেকে যাতে আরও বেশি ছাত্র-ছাত্রী স্পেশালইজড স্কুলসহ ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারে সেজন্য নানামুখি প্রদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রিন্সিপাল শেখ আল মামুন।
তিনি জানান, ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হয়। ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন কঠোর পরিশ্রমী হবার। তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগাতে হয় হিসেব করে। অনেক ছাত্র-ছাত্রীর সব কিছু জানা থাকার পরও পরীক্ষায় সময় মত উত্তর দিতে না পারায় কাঙ্খিত ফল থেকে বঞ্চিত হয়।
সমাবেশে শেখ আল মামুন জানান, স্পেশালাইজড্ হাই স্কুলের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মার্ক অর্জন করতে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। এজন্য বাড়িতে প্রতিদিন একটা করে টেস্ট নিতে হবে। তিনি বলেন, আমরা আগে প্রতি সপ্তাহে একবার টেস্ট নিতাম। কিন্তু এবার সামারে আমরা তিনটা করে টেস্ট নেবো। ছাত্র-শিক্ষকÑঅভিভাবক সবাই মিলে চেষ্টা করলে সাফল্য আসবেই ইনশাল্লাহ।
তিনি জানান, ভালো ফলাফলের জন্য সামার প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সামার উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মামুন’স টিউটোরিয়ালে সামার প্রোগ্রামে যাতে বেশী সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণের সুযোগ পেতে পারে সেজন্য ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস -দু’টো শাখায়ই বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মামুন। ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।
https://www.facebook.com/USANewsNY/videos/2216493755035078/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!