নিউইয়র্কে মার্কস হোম কেয়ার ব্রঙ্কস শাখার ম্যানেজার আলমাস আলীর মায়ের আত্মার মাগফেরাত কামনায় ইসালেহ সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মার্কস হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা ও সাবেক সভাপতি আলমাস আলীর মা করফুল নেছা খাতুনের আত্মার মাগফেরাত কামনায় ইসালেহ সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর শনিবার বাদ মাগরিব ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে এ ইসালেহ সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়। এসময় আলমাস আলী তার মা করফুল নেছা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মিলাদ মাহফিল পরিচালনা ও বয়ান রাখেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মাশহুদ ইকবাল, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদের খতিব হাফিজ জমশেদ হোসেন, হাফিজ জমির আলী প্রমুখ। মাহফিলে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, মূলধারার রাজনীতিক হেলাল আবু শেখ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী দোয়া মাহফিলে অংশ নেন। এসময় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।


উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথ প্রবাসী আলমাস আলীর মা করফুল নেছা খাতুন গত ২১ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টায় নিউইয়র্কে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত ২৩ নভেম্বর শুক্রবার বাদ জুমা পার্কচেষ্টার জামে মসজিদে জানাজা শেষে নিউজার্সীর পেটারসনের টটোয়া কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








