Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের সবজি মন্ডি এখন আপনা বাজার

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: March 5, 2018 | 8:41 PM

ইমাম কাজী কায়্যূম : মিনি বাংলাদেশ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৭৩ সড়কের কোনায় অবস্থিত সবজি মন্ডি গ্রোসারী ষ্টোরটি এখন পার্শ্ববর্তি সুপার মার্কেট আপনা বাজারের দখলে। “নো মোর সবজি মন্ডি, আপনা বাজার অনলি! ষ্ট্রোবেরি ৩ ফর ডলার! ওকরা .৯৯ সেন্টস পার পাউন্ড…!” এই বলে গত রোববার, ৪ঠা মার্চ ষ্টোরটির সামনে সেল আইটেমস সাজিয়ে

 

ক্রেতাদের সুদৃষ্টি আকর্ষণ করতে আপনা বাজারের এক সেল্স পারসন চিৎকার দিচ্ছিলো। ট্রাইষ্টেট, বষ্টন ও ক্যান্টাকী জুডে ১০টিরও বেশী ভারতীয় মালিকানাধীন আপনা বাজার গ্রেসারী সুপার ষ্টোর ১৯৯৩ সনে জ্যাকসন হাইটসে তাদের ব্যবসা শুরু করে। তাদের সাথে পাল্লা দিতে সবজি মন্ডি এখানে আসে ১৯৯৭ সনে। প্রতিযোগিতা ও পাল্টা প্রতিযোগিতার ধাক্কায় টিকতে না পেরে অবশেষে গত ফেব্রু ‘১৮ তে একই দেশীয় ও একই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান সবজি মন্ডি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়, যারফলে আপনা বাজার উক্ত ষ্টোরটিকে মার্জ করে আরোও বৃহদাকারে তাদের ব্যবসাকে ঢেলে সাজাবার পরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ্য, আপনা বাজার ও সবজি মন্ডির ৭৫ ভাগ ক্রেতাই বাংলাদেশী। জ্যাকসন হাইটসে যদিও মেঘনা নামে

বাংলাদেশীদের দ্বারাই সর্বপ্রথম গ্রোসারী ব্যবসা শুরু হয়, যা কালের আবর্তে অন্য ব্যবসায় রূপান্তরীত হয়ে পড়ে। ১৯৯৬ সনে আজকের স্বনামধন্য মুসলিম মালিকাধীন বাংলাদেশী গ্রোসারী ও হালাল মীট ব্যবসা প্রতিষ্ঠান মান্নান তাদের যাত্রা জ্যাকসন হাইটস থেকেই শুরু করে এবং নিউইয়র্কের কুইন্সের বিভিন্ন বাংলাদেশী অধ্যুসিত এলাকায় তারা বেশ কয়েকটি গ্রেসারী সুপার মার্কেটের মালিক। ২০০০ সন ও পরবর্তী সময়ে হাটবাজার, খাবারবাডী ও ইত্যাদি নামে আরো কিছু বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারী ও হালাল মীট সুপার মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসে শুরু হয়ে বেশ ভালো অবস্থায়ই চলছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ