নিউইয়র্কে মিম টেলিভিশন ইউএসএ’র মনোজ্ঞ পরিবেশনা সুরমা পাড়ের গান
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত পার্কচেস্টার-স্টারলিংয়ের বাংলাবাজাখ্যাত ওলমাস্টেড এভিনিউ’র মামুন’স টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয়েছে মিম টেলিভিশন ইউএসএ পরিবেশিত সুরমা পাড়ের গান। বর্ণাঢ্য এ আয়োজনে ছিল শুভেচ্ছা বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গত ২২ জানুয়ারী রোববার সন্ধ্যায় মিম টেলিভিশন ইউএসএ’র চেয়ারম্যান সুজন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক, ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মিম টেলিভিশন ইউএসএ’র ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, সাবেক সভাপতি শামিম মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন, স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র প্রেসিডেন্ট আজমেরী হক মনিকা, কমিউনিটি এক্টিভিস্ট আজমল আলী, শাহীন কামালী প্রমুখ।
কমিউনিটি এক্টিভিস্ট কাজী কিং এর পরিচালনায় চমৎকার এ আয়োজনে নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর বাউল জিল্লুর রহমান, ন্যান্সি খান, ফখরুল, হেলাল আহমেদ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি এন ইসলাম মামুন, জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি বাছির খান, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়শশনের সাধারণ সম্পাদক কাওছার আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট লোকমান হোসেন লুকু, তুষারসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী।
গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল