নিউইয়র্কে মিলেনিয়াম টিভি ইউএসএ’র সংবাদ সম্মেলন : নিউইয়র্কে মিলেনিয়াম টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব ১৪ নভেম্বর
মো. মঞ্জুরুল হক, নিউইয়র্ক: বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভি ইউএসএ’র দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। জন্মদিনের এ উৎসব চলবে ১৪ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবে সংশ্লিষ্ট সকলকে অংশ গ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মিলেনিয়াম টিভি ইউএসএ’র নিউইয়র্ক অফিসে স্থানীয় সময় শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় বর্ষপূর্তির নানা কর্মসূচি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর নূর মোহাম্মদ। মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মিলেনিয়াম টিভি ইউএসএ’র চেয়ারম্যান আয়শা সিদ্দিকা নূর ও ডাইরেক্টর ড. মনজুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিলেনিয়াম টিভি ইউএসএ’র ডাইরেক্টর ও সংবাদ উপস্থাপক নিশাত নূর, সিনিয়ার রিপোর্টার মো. মঞ্জুরুল হক, কনসালটেন্ট এম মাহাব, অনুষ্ঠান উপস্থাপক মনিকা রায়, গাজী শাহ জুয়েল, মো. আলী, নার্গিস সুলতানা, এম রহমান, ভিডিও সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মিলিনিয়াম টিভির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ বলেন, দুই বছর আগে মিলেনিয়াম টিভির যাত্রা শুরু হয় বাংলাদেশ থেকে। মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারেরও অনুমোদিত চ্যানেল। বাংলাদেশী প্রবাসীদের কথা বিবেচনা করে নিউইয়র্কে এর অফিস স্থাপন করা হয়। এখান থেকে প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা বলে চ্যানেলটি। সময়ের পালা বদলে চ্যানেলটি ভবিষ্যতে আরো ভাল করবে এটাই আমাদের প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর নূর মোহাম্মদ বলেন, আশা করছি জন্মদিনের উৎসব অনুষ্ঠান হবে অত্যন্ত মানসম্পন্ন। তিনি প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে আমন্ত্রণ জানিয়ে মিলেনিয়াম পরিবারকে সার্বিক বিষয়ে পরামর্শ ও সহযোগিতার আহবান জানান।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া