নিউইয়র্কে মিলেনিয়াম টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব শনিবার
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভি ইউএসএ’র দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। জন্মদিনের এ উৎসব চলবে ১৪ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডাইরেক্টর নূর মোহাম্মদ বলেন, দুই বছর আগে মিলেনিয়াম টিভির যাত্রা শুরু হয় বাংলাদেশ থেকে। মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারেরও অনুমোদিত চ্যানেল। বাংলাদেশী প্রবাসীদের কথা বিবেচনা করে নিউইয়র্কে এর অফিস স্থাপন করা হয়। এখান থেকে প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা বলে চ্যানেলটি। সময়ের পালা বদলে চ্যানেলটি ভবিষ্যতে আরো ভাল করবে এটাই আমাদের প্রত্যাশা।
নুর মোহাম্মদ বলেন, মূলধারার প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও নতুন প্রজন্মের মধ্যে সেতু বন্ধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিভিন্ন ইভেন্টে সাজানো হয়েছে। এতে আলোচনা ছাড়াও থাকবে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে নিউইয়র্ক সিটি মেয়র, পাচঁ বরো প্রেসিডেন্ট, সিনেটর, এ্যাসিম্বলীম্যান, কাউন্সিলম্যান, মূলধারার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বাংলাদেশের রাষ্ট্রদুত, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের অনেক কর্মকর্তাদেরকে আমন্ত্রণ জানান হয়েছে। প্রতিষ্ঠাবাষির্কীকে মিলেনিয়াম পরিবারের পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে নুর মোহাম্মদ বলেন, মিলেনিয়াম টিভি ইউএসএ’র মাধ্যমে মূলধারায় বাংলাদেশের কৃষ্টি কালচার ও ঐতিহ্য তুলে ধরতে চাই।
নূর মোহাম্মদ বলেন, আশা করছি জন্মদিনের উৎসব অনুষ্ঠান হবে অত্যন্ত মানসম্পন্ন। তিনি প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে আমন্ত্রণ জানিয়ে মিলেনিয়াম পরিবারকে সার্বিক বিষয়ে পরামর্শ ও সহযোগিতার আহবান জানান।
মিলেনিয়াম টিভি ইউএসএ’র আয়েশা সিদ্দিকা নূর বলেন, সকলের সহযোগিতায় আমরা দুই বছর অতিক্রম করেছি। সম্মানিত গ্রাহকরা আমাদের প্রেরণার উৎস। তিনি প্রতিষ্ঠানটিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!