নিউইয়র্কে মিলেনিয়াম টিভি ইউএসএ এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বাংলা বর্ষবরণ
|
নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনের ঐতিহ্যবাহী বাঙালী সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এবং মিলেনিয়াম টিভি ইউএসএর উদ্যোগে ব্রুকলিনের কোনি আইল্যান্ড এভিনিউ’র পাঞ্জাব পার্টি হলে ব্রুকলিনবাসীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো জমজমাট বাংলা বর্ষবরণ ১৪২৩। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট নুর মোহাম্মদ বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালীর উত্সব বৈশাখ উদযাপন। পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকিনা কেন, আমরা বাঙালী এবং বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে পৃথিবীব্যাপী ধ্বনিত হয় বাঙালীর গৌরবমন্ডিত সংস্কৃতির মূল সুর। শুভেচ্ছা বক্তব্যে মিলেনিয়াম টিভির চেয়ারম্যান আয়েশা নুর বলেন, প্রতিটি জাতির শেকড় সংস্কৃতি তার অস্তিত্বের পরিচায়ক। বাংলা সংস্কৃতি পৃথিবীর ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং আমরা সেই সংস্কৃতির ধারক, বৈশাখ উদযাপন তারই বহি:প্রকাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মিলেনিয়াম টিভির চিফ এডিটর সাখাওয়াত হোসেন সেলিম বলেন, যুক্তরাষ্ট্রের স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে আমাদের সন্তানেরা যেন বাংলা ভাষা শিখতে পারে, সে লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। সমগ্র অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন মিলেনিয়াম টিভির ব্রুকলিন শাখার ব্যুরো চিফ এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সংগঠনের চিফ কো-অর্ডিনেটর মাইনুল আলম বাপ্পি। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবারের পরিবেশনা এবং মনভোলানো কালজয়ী বাংলা গান ও কবিতার মনোজ্ঞ উপস্থাপনা। সন্ধ্যে থেকে মধ্যরাত অবধি আগত অতিথিরা উপভোগ করেন বাংলা গান, কবিতা ও বাংলা খাবারের বিপুল সমাহার।
|
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া