Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ : ‘একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্র কখনোই বাংলার জনতা মেনে নেবে না’

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: April 24, 2017 | 7:47 AM

নিউইয়র্ক : ‘একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্র কখনোই বাংলার জনতা মেনে নেবে না’ -এ অভিযোগ করা হয় নিউইয়র্কে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ থেকে। ২৩ এপ্রিল রোববার সন্ধ্যায় বিএনপি সমর্থক জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ বিক্ষোভ-সমাবেশ হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। এতে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরাও অংশ নেন । প্রায় সকলের হাতেই ছিল ভারতের সাথে গোপন চুক্তির নিন্দা এবং ঐসব চুক্তি অবিলম্বে বাতিল দাবিতে লেখা পোস্টার-প্লেকার্ড।

মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভে বক্তৃতাকালে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘শেখ হাসিনা তার ক্ষমতাকে চিরস্থায়ী করার নীলক্সার অংশ হিসেবে সম্প্রতি ভারতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্নকারি চুক্তি করেছেন। এমন চুক্তি মেনে নেয়া হবে না। ’যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া বলেন, ‘ইসলামাবাদের বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে যুদ্ধ করে পাওয়া স্বাধীনতা দিল্লীর কাছে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্র কখনোই দেশপ্রেমিক বাংলাদেশীরা মানবেন না। এই প্রবাস থেকেই জাতীয়তাবাদি চেতনায় উজ্জীবিত সকলে ঐক্যবদ্ধ আন্দোলন রচনা করে দেশবিরোধী সকল চুক্তি বাতিলে শেখ হাসিনাকে বাধ্য করা হবে।’

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, ‘সাজানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত শেখ হাসিনা ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন, সেগুলো প্রকাশ করতে হবে। এরপরই সারাবিশ্বে দুর্বার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’ এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী আজহারুল হক মিলন, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি সুরুজ্জামান প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV