Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

 নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কবর ক্রয়ের জন্য ফান্ড রেইজিং ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: January 17, 2018 | 9:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক-এর উদ্যোগে কবর ক্রয়ের জন্য ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গত রোববার। উডসাইডস্থ গুলশান টেরেসে সম্পন্ন এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি মো: শাহাদাৎ হোসেন। কবর ক্রয়ের জন্য ফান্ড রেইজ করার পূর্বে ইসলামীক আলোচনা ও ওয়াজ মাহফিল পরিচালনা করেছেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন হাওলাদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেনতরুণ মো: হাফিজ আলী। সংগঠনের সভাপতি মো: শাহাদাৎ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন প্রবাসে সেবার মানষিকতাই কাজ করে যাচ্ছে। সেবামূলক কাজের অংশ হিসেবে আমরা সংগঠনের পক্ষ থেকে নিউজার্সীর স্পিংফিল্ডে ৫শ কবর ক্রয়ের উদ্যোগ নিয়েছি। আশা করি সকলের সহযোগীতা পাবো।বিক্রমপুরবাসীসহ সকল প্রবাসীদের ব্যাপক উপস্থিতিতে এই মহতী অনুষ্ঠানে প্রায় ৩ শত কবর ক্রয়ের জন্য ডোনারগণ অঙ্গিকার করেছেন। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মির্জা মনিরুজ্জামান শামীম তার ও তার পরিবারের পক্ষ থেকে ৫০টি কবর ক্রয়ের ঘোষনা দেন।অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী,বিশিষ্ট ফার্মাসিষ্ট আব্দুল আউয়াল,মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান খান,বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী মো: হারুনুর রশিদ হেনরি,আব্দুল কুদ্দুস কাজল,কমিউনিটি এ্যাক্টিভিষ্ট ও ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম,রিয়েলটর কাজী সেলিম খান।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিউদ্দিন দেওয়ান,মো:হুমায়ুন খান, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুর রহমান, মুক্তিযোদ্ধা এম এ বাতেন, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মুক্তিযোদ্ধা আবুল বাশার,মেগা ইন্স্যুরেন্স এর সিইও রাজিব আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান,কমিউনিটি এ্যাক্টিভিষ্ট ফারুক হোসেন মজুমদার,বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন সিদ্দিক, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য মো: সাদী মিন্টু, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট জে মোল্লা সানি প্রমুখ।কবর ক্রয়ের ফান্ডরেইজিং ডিনারের দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক সভাপতি ইকতারুজ্জামান রতন, সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন,আবু তাহের রোকন, কাজল ইসলাম তাজুল, মানিক বাবু, মুক্তিযোদ্ধা গাজী বাদল, এ ইসলাম মামুন, এস এম হাসান জামান, মিজানুর রহমান মিন্টু, আশরাফ উদ্দিন খসরু, সৈয়দ আফজাল হোসেন, খাইরুল ইসলাম, কাজী কল্লোল, কাইয়্যূম মিঞা স্বপন, মোসলেম উদ্দিন, হাকিম আলী, খোরশেদ আলম, নাজনীন ইসলাম আলেয়া ও জোবায়দা আমিন ও ফরিদা বারী।অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন সবুর হোসাইন জাহাঙ্গীর,প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন সিরাজুল ইসলাম খাঁন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মো: আমজাদ হোসাইন সেলিম।অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে সার্বিক সহযোগীতার জন্যে আনুষ্ঠানিক ধন্যবাদ জানান সংগঠনের সিনিয়র সহ সভাপতি মির্জা মনিরুজ্জামান শামীম। পরে সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV