নিউইয়র্কে মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন’র আয়োজনে বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে টক অব দি টাউন রেষ্টুরেন্টে গত ২৮শে ডিসেম্বর শুক্রবার মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইনক্ এর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সায়েম ঢালী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দেওয়ান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন খাঁন মোহাম্মদ শাহজাহান। তার পর সকলে দাড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও সহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা মোঃ আখতার হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী কাইয়্যুম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, অন্যতম উপদেষ্টা জনাব কাজী জামান বিটু, অন্যতম উদেষ্টা জনাব মোঃ আঃ হাই, সহ-সভাপতি কাজী কাইয়্যুম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ, কোষাধ্যক্ষ খাঁন মোঃ শাহজাহান, সংিগঠনিক সম্পাদক নুসরাত শারমিন, প্রচার সম্পাদক কাজল মাঝি, সাংস্কৃতিক সম্পাদিকা জুই ইসলাম, সহকারী সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা দাস, আপ্পায়ন সম্পাদিকা সায়মা জামান, সদস্য মোঃ মিলু ও মোঃ আনোয়ার হোসেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনিকা দাস, কাজী জামান বিটু, সায়মা জামান এবং সরচিত কবিতা পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদিকা জুই ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে নৈশভোজে সুস্বাদু চাইনিজ খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতীর সর্ব শ্রেষ্ঠ সন্তান হিসাবে অভিহিত করে বলেন, মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান। সর্বশেষ সভাপতি আবু সায়েম ঢালী মুক্তিযোদ্ধদের রুহের মাগফেরাত কামনা করে সকল মুন্সিগঞ্জ বিক্রমপুর প্রবাসীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!