Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মেশিন রিডেবল ভিসা কার্যক্রম উদ্বোধন : এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট ডেলিভারীর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: January 16, 2016 | 2:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে স্থানীয় সময় ১৫ জানুয়ারি শুক্রবার বিকেলে এমআরভি‘র (মেশিন রিডেবল ভিসা) উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় মেশিন রিডেভল পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ৬৩ টি দেশে এক সঙ্গে এমআরপি সেবা শুরু হয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে দু‘একটি সমস্যা রয়েছে। সেটি দূর করার চেষ্টা চলছে। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে যাতে লোকজন পাসপোর্ট ডেলিভারী পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর ২০১১ তারিখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে মন্ত্রী কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মিলিত হন। পরে তিনি কনস্যুলেট এর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং কনস্যুলার সেবাপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোঃ শামীম আহসান, এনডিসি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ মাসুদ বিন মোমেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান, পিএসসি, কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা ও কর্মচারী, কম্যুনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এমআরভি‘র (মেশিন রিডেবল ভিসা) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস আছে বলে বাংলাদেশের বাইরে থেকে চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। তিনি দৃঢ়তার সাথে বাংলাদেশে আইএস নেই বলে মন্তব্য করেন। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে সজাগ আছে। তবে তিনি ছাত্র শিবির বিভিন্ন সময়ে বিভিন্ন নামে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন, যাহাই ছাত্রশিবির তাহাই আল কায়দা, কোন সময় জেএমবি, কোন সময় হরকাতুল জিহাদ আবার কোন সময় আনসারুল্লাহ বাংলা টিম পরিচয়ে কাজ করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে সংগঠনটি। তিনি বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। বাংলাদেশের মানুষ ধর্ম ভিরু কিন্তু ধর্মান্ধ নয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা নিয়ে বিদেশীদের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উদ্বেগ জানিয়েছে। বিষয়টি যদিওবা সিভিল এভিয়েশনের তারপরও আমরা তাদের সহযোগিতা করছি। তাদের স্কেনিং মেশিন সরবরাহ করেছি। চৌকশ র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সবাইকে তল্লাশীর আওতায় আনা হচ্ছে। আশা অচিরেই করি সবার উদ্বেগ দূর হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বী ও সর্বশেষ ডিসিসিসির এক কর্মচারীকে আটক ও মারধরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যা শুনেছেন আমিও তাই শুনেছি। তবে মনে রাখতে হবে কেউ আইনের উর্ধে নয়, অপরাধ করলে তার বিচার অবশ্যই হবে। এসময় তিনি জানান, অতিতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং এ জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে, জনগণও তাতে সহযোগিতা করছে।
বিএসএফ কর্তৃক কিশোরী ফেলানী হত্যা এবং তার বিচার প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকান্ডের বিচারটি চলমান রয়েছে, এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। তবে সীমান্তে বিজিবি এবং বিএসফ‘র মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার সীমিত করার বিষয়ে দু’দেশের সমঝোতা হয়েছে। বর্তমানে নির্বিচারে হত্যাকান্ডের ঘটনা ঘটছে না বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV