নিউইয়র্কে মৌলভীবাজারের ভাটেরা স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তী পালনের উদ্যোগ
নিউইয়র্ক : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরা স্কুল এন্ড কলেজ-এর ৫০ বছর পূর্তী উৎসব নিউইয়র্কে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে গত ৫ ফেব্রুয়ারী রোববার সিটির এস্টোরিয়ায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটি ইনক’র ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য এবং ভাটেরা স্কুলের সাবেক প্রধান শিক্ষক এম এ কাইয়্যুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সদ্য বিদায়ী অধ্যক্ষ নজরুল ইসলাম। খবর ইউএনএ’র।
সভায় প্রবাসী কুলাউড়ার ভাটেরাবাসীর বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সৈয়দ ইলিয়াস খসরু, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুল জব্বার সিদ্দিকী, রুহুল ইসলাম, রিপন মিয়া, জুয়েল আমিন, মিরণ আহমদ, বদরুল ইসলাম মিন্টু, আব্দুস শহীদ সিদ্দিকী, জাবেদ আহমদ, নিজাম উদ্দিন, আব্দুল কদ্দুস সিদেকী, জুয়েল আহমদ, জয় তুর্য চৌধুরী মুন্না, কয়সর রহমমান কয়েস, এনাম আরাফাত রবি, আব্দুল মালিক, তারেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিউইয়র্কে ঐতিহ্যবাহী ভাটেরা স্কুল এন্ড কলেজ-এর ৫০ বছর পূর্তী উৎসব পালনের প্রাথমিক সিদ্ধান্ত এবং এব্যাপারে প্রধান সমন্বয়কারী হিসেবে অধ্যক্ষ নজরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। পরবর্তী সভায় এই উৎসব অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত আলোচনারও সিদ্ধান্ত হয় বলে সভা সূত্রে জানা গেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল