Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ব্যারিস্টার এহসানুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর মতবিনিময় : সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: April 13, 2017 | 4:28 PM

   ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মূলধারার রাজনীতিতে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হবে। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে আমেরিকান ড্রিম বাস্তবায়ন সম্ভব। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আইনজীবী ব্যারিস্টার এহসানুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
স্থানীয় সময় ১২ এপ্রিল বুধবার রাতে নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসের মজা রেষ্টুরেন্টে এ মতবিনিময়ের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলাবাসী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া। ইউএসএনিউজঅনলাইন.কম
বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা উন্নয়ন সমিতি ইউএসএ’র সদস্য সচিব মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসান, হাজী আবদুল মুসাব্বির, লুৎফর রহমান হেলাল, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, কমিউনিটি এক্টিভিস্ট সোহান আহমেদ টুটুল, হোসেন তজম্মুল, হাজী ফজল মিয়া, সমেজ আহমেদ, আবদুর রহিম প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবদুল হাফেজ।
অনুষ্ঠানে ব্যারিস্টার এহসানুল হককে আয়োজকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
ব্যারিস্টার এহসানুল হক এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি যুক্তরাজ্যের উদাহরন টেনে বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশীদের অধিক হারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি সকলকে নিজ নিজ এলাকায় সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে হেলাল আবু শেখকে প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিল মেম্বার হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, হেলাল শেখ নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন। তিনি জানান, নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখের ফান্ডরেজিং ডিনার আগামী ৬ মে শনিবার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে বাংলাদেশী কমিউনিটির সকলকে এ ফান্ডরেজিং ডিনারে আমন্ত্রণ জানান মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশের দলীয় রাজনীতি চর্চা প্রবাসী কিংবা দেশবাসীর কোন কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে সকলকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হবার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV