Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুবলীগের মহান বিজয় দিবস উদযাপন : বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 21, 2016 | 2:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বানের মধ্যদিয়ে নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদা, ভালোবাসা আর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। এ উপলক্ষে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে স্থানীয় সময় ১৯ ডিসেম্বর সোমবার রাতে এক আলোচনা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্মআহ্বায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক আবদুল মালেক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বকারী মো. আবদুল মুহিত ও সমন্বকারী মো. আবদুল ওয়াহেদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জিয়াউল হোসেন, আতিকুর রহমান সুজন, সাইফুল্লাহ ভুইয়া, একরামুল হক সাবু, এডভোকেট মাহবুবুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আমিনুল হোসেন, ইসমাইল হোসেন স্বপন, খন্দকার জাহিদুল ইসলাম, মো. মাহফুজ হায়দার, মো. সুমন মাহমুদ, শাহ রহিম শ্যামল, তরিকুল ইসলাম বাদল, রিয়াদুল কাদির লস্কর মিঠু, সারোয়ার হোসেন, মো. শফি আনসারী, মো. আতাউল গনি খালেদ, শাহাদাত হোসেন লেদু, মঞ্জুরুল আলম বিটু, মাবুবুল আলম ফিরোজ, রুহুন নেছা রুনা, আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদ, ইমরান আলী টিপু, মনির আখতার মুরাদ, সুমন আলী, বজলুর রসিদ চৌধুরী শিপন, বোরহানুর রহমান, এমদাদুল ইসলাম সপন, আহমেদ বাহারুল ইসলাম শামিম, মোঃ আফজল আলী, গোলাম মুহিত, মোঃ ফজর, আফজাল হেলাল, জাহিদুল ইসলাম, মো রুবেল হোসেন, রায়হান রাহমান, শেখ বাতিন লাবলু, আতিকুল বারি চৌধুরী জুয়েল, তানিয়া আলমগীর, মাহতাব উদ্দিন, নুরুজ্জামান সোহেল, ফয়েজ আহমেদ প্রমুখ। সমাবেশে যুক্তরাষ্ট্র যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

আলোনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে লড়াই ও সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে তার স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করা হয়েছিল। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এবং তারেক রহমান লন্ডনে বসে এ চক্রান্ত করছে। বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের পথে ধাবিত হচ্ছে তখনই ষড়যন্ত্রকারিরা সোচ্চার হয়েছে। ষড়যন্ত্রকারিদের চিহ্নিত করতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার সকল বাধা-বিঘœ অতিক্রম করে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করছে, তা একমাত্র বঙ্গবন্ধুর কণ্যার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা, যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া একমাত্র গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার দ্বারাই সম্ভব।
বক্তারা নিউইয়র্কে পলাতক ফাঁসির দন্ডপ্রাপ্ত একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ইতিহাসের ঘৃণ্যতম গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। তারা আবারও ক্ষমতায় গেলে দেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হবে। বক্তারা বলেন, জামায়াত-বিএনপি ইতোমধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত-শিবিরের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিএনপি-জামায়াত জোটের পেট্রোলবোমায় পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গঠনের স্বপ্ন পূরণ হচ্ছে। সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুবলীগকে নিয়ে অনেক তামাশা হয়েছে। আর যুবলীগকে নিয়ে খেলবেন না। ষড়যন্ত্র করবেন না। তিনি বলেন, এত লাভ হবেনা, ষড়যন্ত্রকারীরাই ছিটকে পড়বে। যুবলীগ আপন গতিতে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যুবলীগ অতীতের যে কোন সময়ের তুলনায় এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তিনি বলেন, আগামী সম্মেলনে অংশ নিতে হলে সবাইকে সঠিক পথে আসতে হবে। তিনি যুব সমাজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন যুব সমাজের অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী অনুমোদিত যুক্তরাষ্ট্র যুবলীগের আ¤্রলার নিচে এসে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তারিকুল হায়দার চৌধুরী আরো বলেন, যুক্তরাষ্ট্রে সরকার বিরোধী কার্যকলাপসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন শিতাংশু গুহু এবং তার অনুসারীরা। সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার ও ভূয়া প্রোপাগান্ডা চালিয়ে বহির্বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তারা। তিনি শিতাংশু গুহুসহ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভার সঞ্চালক যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্মআহ্বায়ক বাহার খন্দকার সবুজ বলেন, যুক্তরাষ্ট্র যুবলীগ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলছে। কোন ষড়যন্ত্রই এর অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারেনি। অপশক্তির চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সকলের জন্য যুবলীগের দরজা সবসময় খোলা বলে তিনি মন্তব্য করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী অনুমোদিত যুক্তরাষ্ট্র যুবলীগকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অসীম চৌধুরী বলেন, প্রবাস জীবনে নানা সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার তাগিদ নিয়ে নি:স্বার্থভাবে রাজনীতি করছেন প্রবাসীরা। তিনি বলেন, দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবারো জয়ী করার সংকল্পে প্রবাস থেকে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদ।
সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত শিল্পী রুখশানা মির্জা, বাবলী হকসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত হল ভর্তি দর্শকরা তা প্রাণভরে উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV