Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: December 21, 2018 | 9:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র যুবদল এবং ছাত্রদল। এছাড়া সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রিন্স রেস্টুরেন্টের মিলনায়তনে এক সমাবেশ থেকে ধানের শীষ নিয়ে মাঠে নামা প্রার্থী এবং সমর্থকদের হয়রানি, গ্রেফতার-নির্যাতনেরও প্রতিবাদ জানানো হয়।

যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদের সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনীর সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক কাউছার আহমদ, স্টেট বিএনপির সাধারন সম্পাদক সোহরাব হোসাইন, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসাইন রাজু, যুবদল নেতা ওয়াদুদ খান, জাসাসের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ শাওন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহরাব রাজা চৌধুরী, সাঈদ আলী, এম এ মান্নান, প্রমুখ। উচ্চ আদালতে রীট করার পরও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রার্থীতা ফেরৎ না দেয়ার সংবাদ জানারই পরই সকলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তাৎক্ষণিক এ সমাবেশে মিলিত হন।এদিকে, নিজ নিজ এলাকার ধানের শীষের প্রার্থীর পক্ষে জনসংযোগ অব্যাহত রাখতে এ সমাবেশ থেকে সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহবান রাখা হয়েছে। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV