নিউইয়র্কে যুবলীগ কুইন্স বরো কমিটি গঠন, আহ্বায়ক নান্টু মিয়া
শব্দ নিউজ, নিউইয়র্ক : গত ২৭ মার্চ সন্ধায় অনুষ্ঠিত হয় যুবলীগ কুইন্স বরো শাখার বার্ষিক সম্মেলন। নান্টু মিয়াকে আহ্বায়ক, তপন জাভেদ ও এস তানভিরকে যুগ্ম আহ্বায়ক করে ২৪ সদস্য নিয়ে কুইন্স বরো যুবলীগ শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক এ কে এম তরিকুল ইসলাম চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ ২৪ সদস্যের এই কমিটিকে অনুমোদন দেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে কুইন্স বরো যুবলীগ শাখার বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন, যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক এ কে এম তরিকুল ইসলাম চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ।
কুইন্স বরো যুবলীগ শাখার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ কামাল বনি, জিয়াদুর রহমান, মোহাম্মদ আলম, সামিউর চৌধুরী সাভাব, আজিজ আলী, কনক, মাইনুল হাসান, সুমন আহম্মেদ, ফিদাল খান, সাইদুর রহমান সুমন, বেলাল হোসাইন, তাজুল ইসলাম, নাব্বির চৌধুরী, নাসিম কুরাইশী, আবুল হাসনাত সুজন, ফয়সাল মাদাদী, জুহান আহমেদ, হাসান চৌধুরী, শরিফ আহমেদ, মোহাম্মদ আলী ও মুরাদ রহমান।
সম্মেলনে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের এবং ১৫ই আগটে সপরিবারে শহীদ বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদ্য গঠিত কুইন্স বরো যুবলীগ শাখার আহবায়ক নান্টু মিয়া বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্রের সারিতে দাঁড় করাতে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই প্রচেষ্টাকে সফল করতে আমরা যুবলীগসহ মূল দলের সকল নেতা-কর্মীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
সম্মেলনে অতিথি বক্তারা বলেন, ১৯৭১ সালের এই মাসে বাঙ্গালী জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছিল। কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন কাজ এবং বড় দায়িত্ব। আর সেই মহান দায়িত্ব পালনের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে কুইন্স বরো যুবলীগ শাখার আহবায়ক কমিটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর